গাজীপুরের কালীগঞ্জে স্টক রেজিস্ট্রারে উল্লেখিত মজুদের তুলনায় অতিরিক্ত সার পাওয়ায় দুই সার ব্যবসায়ীকে মোট ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার জামালপুর ইউনিয়নের দোলান বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমিন হালদারের নেতৃত্বে প্রকাশ ট্রেডার্স ও মেসার্স এস এস করপোরেশনে অভিযান চালানো হয়।
অভিযানকালে প্রতিষ্ঠান দুটির স্টক রেজিস্ট্রারে উল্লেখিত সারের মজুদের পরিমাণের সঙ্গে বাস্তব মজুদের গরমিল পাওয়া যায়। রেজিস্টারে উল্লেখিত পরিমাণের চেয়ে বেশি সার মজুদের প্রমাণ পাওয়ার পর ভ্রাম্যমাণ আদালত আইনগত ব্যবস্থা নেয়।
পরে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬-এর ৬ ধারায় দুইটি মামলায় প্রতিষ্ঠান দুটিকে মোট ২ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
জরিমানা পাওয়া ব্যক্তিরা হলেন প্রকাশ ট্রেডার্সের নির্মল দাস (৬০) এবং মেসার্স এস এস করপোরেশনের শরীফ ভূইয়া। তাদের প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানা করা হয়।
মামলাগুলোতে প্রসিকিউটর হিসেবে রাষ্ট্রের পক্ষে দায়িত্ব পালন করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন মাহবুবুল ইসলাম।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমিন হালদার জানান, বাজারে সারসহ অত্যাবশ্যকীয় পণ্যের মজুদ ও বিতরণ ব্যবস্থাপনায় শৃঙ্খলা বজায় রাখা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬