গাজীপুরের কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা একটি প্রাইভেটকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার (২৯ নভেম্বর) সকাল সোয়া ৭টার দিকে কালিয়াকৈর হাইটেক সিটি পার্কের ২ নম্বর গেটের সামনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রাইভেটকারের চালক শফিকুল ইসলাম বলেন, হাইটেক পার্কের সামনের সড়কে গাড়িটি দাঁড় করানো ছিল। গাড়ি স্টার্ট দিতে ভেতরে বসার পর হঠাৎ পেছনের অংশে আগুন ধরে যায়। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা আমি বুঝতে পারেনি।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, হাইটেক সিটি পার্কের সামনে দাঁড়িয়ে থাকা একটি প্রাইভেটকারে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাড়ির যান্ত্রিক ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

রোববার, ২৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬

মতামত