কক্সবাজার শহরে সরকারি ও আন্তর্জাতিক সংস্থার কার্যালয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অন্তত ৫-৬টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (২৮ নভেম্বর) দিবাগত রাত ১২টা থেকে রাত আড়াইটার মধ্যে বিভিন্ন সময়ে এসব বিস্ফোরণ ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী জানান, কারা ককটেল নিক্ষেপ করে আতঙ্ক তৈরির চেষ্টা করছে তা তদন্ত চলমান রয়েছে।
শহরের মোটেল সড়কে অবস্থিত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) কার্যালয় লক্ষ্য করে ককটেল ছুড়ে পালিয়ে যায় অজ্ঞাত দুর্বৃত্তরা। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের আওতাধীন রোহিঙ্গা ইস্যুতে গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরটির বাউন্ডারি ওয়ালের অপর পাশ থেকে ককটেলসদৃশ বস্তু ছোড়া হয় বলে জানান ফটকে দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষী।
তিনি বলেন, আমরা ২ জন গেইটে দায়িত্বরত ছিলাম হঠাৎ ডানপাশের ওয়ালের ওপাশ থেকে ককটেল ছুঁড়লে শব্দ হয় এবং ধোঁয়া ছড়িয়ে পড়ে। আমরা আতংকিত হয়ে পড়ি পরে আমাদের স্যারকে জানাই।
খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন কক্সবাজার জেলা পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান। এ সময় ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে পুলিশ।
এ ছাড়া আরআরআরসি কার্যালয়ের কাছাকাছি একই সড়কে অবস্থিত আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) কার্যালয়, বাণিজ্য মেলার ফটক এবং শহরের বাহারছড়া এলাকায় অবস্থিত সিভিল সার্জনের কার্যালয় ও হিল ডাউন সার্কিট হাউস লক্ষ্য করেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানা গেছে।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, শহরজুড়ে নাশকতা ও সহিংসতামূলক কার্যক্রম প্রতিহত করতে টহল এবং গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

রোববার, ২৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬

মতামত