মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

হবিগঞ্জে সংবাদ সম্মেলনের প্রস্তুতি

এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ, সড়কে বসে পড়লেন নেতারা

ছবি : ভিডিও থেকে নেওয়া

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জের উদ্দেশে রওনা হওয়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের গাড়িবহর পুলিশের বাধার মুখে পড়েছে। একাধিক ব্যারিকেড পার হওয়ার পর হবিগঞ্জের পথে আবারও তাদের আটকে দেয় পুলিশ।

বুধবার (২৯ জুলাই) বিকেলে শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও এলাকায় ঢাকা–সিলেট আঞ্চলিক মহাসড়কে ‘চা-কন্যা’ ভাস্কর্যের সামনে প্রথমে এনসিপির গাড়িবহর আটকে দেয় পুলিশ। সেখানে প্রায় এক ঘণ্টা ধরে পুলিশ ও এনসিপি নেতাদের মধ্যে বাকবিতণ্ডা হয়।

পরে পুলিশি বাধা অতিক্রম করে গাড়িবহর হবিগঞ্জের দিকে রওনা হলে মিরপুর এলাকার আগেই আবারও পথরোধ করা হয়। এ সময় এনসিপির শীর্ষ নেতারা গাড়ি থেকে নেমে সড়কে বসে অবস্থান নেন।

ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ে আলোচনা শেষে তারা পুনরায় যাত্রা শুরু করেন। হবিগঞ্জে পৌঁছে এনসিপির পক্ষ থেকে সংবাদ সম্মেলন করার কথা রয়েছে।

শ্রীমঙ্গল সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. ওয়াহিদুজ্জামান রাজু জানান, নিরাপত্তাজনিত কারণেই এনসিপির নেতাদের পথ আটকানো হয়েছে।

#হবিগঞ্জ #এনসিপি #পুলিশি_বাধা

চেকপোস্ট

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ, সড়কে বসে পড়লেন নেতারা

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জের উদ্দেশে রওনা হওয়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের গাড়িবহর পুলিশের বাধার মুখে পড়েছে। একাধিক ব্যারিকেড পার হওয়ার পর হবিগঞ্জের পথে আবারও তাদের আটকে দেয় পুলিশ।

বুধবার (২৯ জুলাই) বিকেলে শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও এলাকায় ঢাকা–সিলেট আঞ্চলিক মহাসড়কে ‘চা-কন্যা’ ভাস্কর্যের সামনে প্রথমে এনসিপির গাড়িবহর আটকে দেয় পুলিশ। সেখানে প্রায় এক ঘণ্টা ধরে পুলিশ ও এনসিপি নেতাদের মধ্যে বাকবিতণ্ডা হয়।

পরে পুলিশি বাধা অতিক্রম করে গাড়িবহর হবিগঞ্জের দিকে রওনা হলে মিরপুর এলাকার আগেই আবারও পথরোধ করা হয়। এ সময় এনসিপির শীর্ষ নেতারা গাড়ি থেকে নেমে সড়কে বসে অবস্থান নেন।

ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ে আলোচনা শেষে তারা পুনরায় যাত্রা শুরু করেন। হবিগঞ্জে পৌঁছে এনসিপির পক্ষ থেকে সংবাদ সম্মেলন করার কথা রয়েছে।

শ্রীমঙ্গল সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. ওয়াহিদুজ্জামান রাজু জানান, নিরাপত্তাজনিত কারণেই এনসিপির নেতাদের পথ আটকানো হয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত