রোববার, ২৬ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

বিশ্ব

সাময়িক বিরতি, বাড়ছে শঙ্কা

ইরানে মার্কিন হামলা থামল, যুদ্ধবিরতি নাকি নতুন ছক?

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

টানা দুই সপ্তাহের বোমাবর্ষণের পর ইরানে মার্কিন বিমান হামলা গত দুই দিন ধরে স্থগিত রয়েছে। তবে এই বিরতিকে সরাসরি যুদ্ধবিরতির সূচনা হিসেবে দেখছেন না বিশ্লেষকরা। তাদের মতে, এটি যুক্তরাষ্ট্রের নতুন কোনো সামরিক কৌশলের অংশও হতে পারে।

বিশ্লেষকদের একটি অংশের ধারণা, ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে ব্যবহৃত প্যাট্রিয়টসহ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মজুদ কমে যাওয়ায় যুক্তরাষ্ট্র সাময়িকভাবে হামলা থামিয়েছে। মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদি অভিযান চালাতে এই ঘাটতি বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার রাত থেকে রোববার (২৬ জুলাই) ভোর পর্যন্ত ইরানে নতুন কোনো বিস্ফোরণ বা বিমান হামলার খবর পাওয়া যায়নি।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক বাহিনীকে ইরানে নতুন হামলা না চালানোর নির্দেশ দিয়েছেন। এর ফলে প্রায় দুই সপ্তাহের সংঘাতের পর সাময়িক বিরতি এসেছে।

এদিকে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা কমাতে পাকিস্তান ও কাতার মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইরান জানিয়েছে, মধ্যস্থতাকারীদের দেওয়া প্রস্তাব তারা পেয়েছে এবং তা পর্যালোচনা করছে।

এর আগে কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত কমানোর উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে পরে নতুন করে সামরিক উত্তেজনা শুরু হলে পাল্টাপাল্টি হামলায় জড়িয়ে পড়ে দুই দেশ।

যুক্তরাষ্ট্রের দাবি, ইরানকে বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধ করতে হবে এবং হরমুজ প্রণালিতে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করতে হবে। অন্যদিকে ইরান জানিয়েছে, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ তাদের নিজস্ব ব্যবস্থাপনার অধীনে থাকতে হবে।

বর্তমান পরিস্থিতিতে হামলা স্থগিত হলেও মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা থেকেই যাচ্ছে।

#ইরানসংকট #মধ্যপ্রাচ্যসংঘাত #মার্কিনহামলা

চেকপোস্ট

রোববার, ২৬ জুলাই ২০২৬

ইরানে মার্কিন হামলা থামল, যুদ্ধবিরতি নাকি নতুন ছক?

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত