সমাজসেবা, সাংবাদিকতা ও মানবাধিকার রক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘আল্লামা ইকবাল ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড ২০২৬’-এ ভূষিত হয়েছেন মৌলভীবাজারের শ্রীমঙ্গলের কৃতীসন্তান সাংবাদিক, সংগঠক ও মানবাধিকারকর্মী মো. আবেদ আহমেদ।
আল্লামা ইকবাল পরিষদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে আগামী ৩০ অক্টোবর ২০২৬, শুক্রবার বিকেল ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উসমান জামাল অডিটোরিয়ামে তাঁর হাতে এ সম্মাননা তুলে দেওয়ার কথা রয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন নরওয়ের অসলো মেট্রোপলিটন ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজ সংস্কারক ড. এম. নুরুল ইসলাম শেখ (পিএইচডি, ইংল্যান্ড)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি এস এম মজিবুর রহমানের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কৃষি মন্ত্রণালয়ের ডেপুটি কন্ট্রোলার (অ্যাকাউন্টস) রিয়াজ উদ্দিন। স্বাগত বক্তব্য দেবেন আল্লামা ইকবাল পরিষদের সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক দিদারুল ইসলাম। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন লেখক, প্রশিক্ষক ও মোটিভেশনাল স্পিকার এ বি সিদ্দিক শাওন। মিডিয়া পার্টনার হিসেবে থাকার কথা রয়েছে চ্যানেল আই, আরটিভি ও এটিএন বাংলার।
আয়োজকদের মতে, সুন্দর সমাজ গঠন, মানবতার সেবা, শান্তি ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়া এবং যুবসমাজকে মানবিক কর্মকাণ্ডে অনুপ্রাণিত করার ক্ষেত্রে বিশেষ অবদান রাখা গুণীজনদের সম্মানিত করার লক্ষ্যেই এ পুরস্কার প্রদান করা হয়।
মো. আবেদ আহমেদ ২০০৫ সাল থেকে সামাজিক কর্মকাণ্ডে যুক্ত হন। ২০০৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে সম্পৃক্ত হয়ে স্থানীয় ও জাতীয় বিভিন্ন পত্রপত্রিকায় নিয়মিত লেখালেখি করে আসছেন। ২০১০ সালে তিনি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সাতগাঁও গণমূল্যায়ন পরিষদ (এসজিপি) প্রতিষ্ঠা করেন। এ সংগঠনের মাধ্যমে শিশুদের শিক্ষা, সাহিত্যচর্চা ও বিভিন্ন সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন তিনি।
সাংবাদিকতা, সাহিত্য ও সমাজসেবায় অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন সময়ে একাধিক সম্মাননা ও পদক অর্জন করেছেন আবেদ আহমেদ। ২০২১ সালে দৈনিক বাংলাদেশ প্রতিদিনের পাঠক সংগঠন বন্ধু প্রতিদিন থেকে ‘বন্ধু অ্যাওয়ার্ড’ এবং ২০২২ সালে পাকনেত্র সাহিত্য পরিষদ থেকে রৌপ্য পদক অর্জন করেন। একই বছর ভারত সরকার অনুমোদিত সংগঠন বিশ্ব মানবধর্ম বিকাশ পরিষদ থেকে সাংবাদিকতা ও সমাজসেবায় অবদানের জন্য ‘মায়ারানী দেবী স্বর্ণ পদক’ লাভ করেন তিনি।
এ ছাড়া শিশু শিক্ষা ও সাহিত্যে বিশেষ অবদানের জন্য বিশ্ববাংলা সংস্কৃতি পরিষদ থেকে সম্মাননা এবং মানবিক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ কালচারাল কল্যাণ পরিষদ থেকে ২০২৩ সালে সম্মাননা স্মারক অর্জন করেন।
আবেদ আহমেদের উল্লেখযোগ্য মানবিক উদ্যোগগুলোর মধ্যে রয়েছে সুবিধাবঞ্চিত পথশিশুদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা, মাদকের ঝুঁকি থেকে দূরে রাখা এবং শিক্ষার পাশাপাশি কর্মমুখী কার্যক্রমে সম্পৃক্ত করা। এ লক্ষ্য নিয়ে তিনি ‘আমাসুফ লার্নিং সেন্টার’ নামে একটি মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছেন।
এ উদ্যোগের স্বীকৃতিস্বরূপ অদম্য বাংলাদেশ ফাউন্ডেশনের ‘মজার ইশকুল’ আয়োজিত কার্যক্রমে সারা দেশের প্রতিযোগীদের মধ্যে বিজয়ী হয়ে ১০ হাজার টাকা প্রাইজমানি এবং ‘ফ্রেন্ড অব স্ট্রিট চিলড্রেন অ্যাওয়ার্ড ২০২৫’ অর্জন করেন তিনি।
বর্তমানে আবেদ আহমেদ আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের (আমাসুফ) কেন্দ্রীয় কমিটির সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি মানবাধিকার সুরক্ষা, সামাজিক সচেতনতা বৃদ্ধি ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন।
মানবিক সমাজ গঠন, শিশুদের শিক্ষার সুযোগ সৃষ্টি এবং সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে তাঁর নিরলস প্রচেষ্টা প্রশংসিত হচ্ছে। ‘আল্লামা ইকবাল ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড ২০২৬’ অর্জনের মধ্য দিয়ে তাঁর সামাজিক কর্মকাণ্ডে নতুন অনুপ্রেরণা সৃষ্টি হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬