জাতীয় নাগরিক পার্টির এনসিপি মুখ্য সংগঠক নাসীরউদ্দীন পাটোয়ারী বলেছেন, আরেকটি গণঅভ্যুত্থান হলে নির্বাচন কমিশন সংস্কারের জন্য প্রথমেই পদক্ষেপ নেওয়া হবে।
সোমবার (১৮ মে) রিপোর্টার্স ফোরাম ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি’র আরএফইডি নবনির্বাচিত কমিটির অভিষেক ও বিদায়ী কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ইঞ্জিনিয়ারিং করা হয়েছে এবং নির্বাচন কমিশন সরকারের প্রভাবের মধ্যে কাজ করছে। তাঁর দাবি, প্রধানমন্ত্রীর আশীর্বাদ নিয়েই বর্তমান নির্বাচন কমিশন গঠিত হয়েছে।
নাসীরউদ্দীন পাটোয়ারী আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচন যদি স্বচ্ছভাবে না হয়, তাহলে এনসিপি প্রতিবাদ করবে। পাশাপাশি তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এই কমিশনের বিচার একদিন বাংলার মাটিতেই হবে।
তাঁর এই বক্তব্যকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

সোমবার, ১৮ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬