মূল পাতা

খেলা

৫ উইকেটের জয়ে বড় ধাক্কা দিল নেপাল

আফগানিস্তানকে উড়িয়ে এশিয়ান গেমসে নেপালের চমক

চেকপোস্ট নিউজ,
চেকপোস্ট নিউজ,
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৬
আফগানিস্তানকে উড়িয়ে এশিয়ান গেমসে নেপালের চমক
ছবি : ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপাল

এশিয়ান গেমস ক্রিকেটে বড় চমক দেখিয়েছে নেপাল। তিনবারের রুপাজয়ী আফগানিস্তানকে ৫ উইকেটে হারিয়ে কোয়ার্টার ফাইনালের পথে এক ধাপ এগিয়ে গেছে তারা।

শুক্রবার জাপানের নিশিনে টস জিতে ব্যাটিংয়ে নামে আফগানিস্তান। কিন্তু শুরু থেকেই নেপালের স্পিন আক্রমণে চাপে পড়ে যায় তারা। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে মাত্র ১০২ রান সংগ্রহ করে আফগানরা।

নেপালের হয়ে বল হাতে দুর্দান্ত ছিলেন কুশল ভুর্তেল। ২১ রান দিয়ে তিনি শিকার করেন ৪ উইকেট। ললিত রাজবংশী নেন আরও ৩ উইকেট। আফগানিস্তানের হয়ে ফয়সাল খান আহমাদজাই ও নাজিবুল্লাহ জাদরান করেন ৩০ রান করে।

১০৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা অবশ্য ভালো হয়নি নেপালের। কুশল ভুর্তেল শূন্য রানে এবং আসিফ শেখ মাত্র ২ রান করে ফেরেন।

এরপর দলের হাল ধরেন সন্দীপ জোরা ও অধিনায়ক রোহিত পাউডেল। জোরা ৩৫ বলে ৩৪ রান করেন। অধিনায়ক পাউডেল ৩২ বলে অপরাজিত ৩৩ রান করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।

শেষ পর্যন্ত ১৭.২ ওভারে ৫ উইকেট হারিয়ে ১০৩ রান তুলে ম্যাচ জিতে নেয় নেপাল।

আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে নেপালের সর্বশেষ জয় এসেছিল ২০১৪ সালে বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপে। সেই ম্যাচে ৯ রানে জয় পেয়েছিল নেপাল।

একই বছর ইনচন এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে আফগানিস্তানের কাছে ৮ রানে হেরেছিল তারা। এবার সেই আফগানিস্তানকেই হারিয়ে বড় বার্তা দিল নেপাল।

এবারের আসরে আফগানিস্তান মূল জাতীয় দলের পরিবর্তে তরুণদের নিয়ে গড়া ‘আফগান আবদালিয়ান’ দল পাঠিয়েছে। তবে স্কোয়াডে নাজিবুল্লাহ জাদরান ও করিম জানাতের মতো অভিজ্ঞ ক্রিকেটারও রয়েছেন।

গ্রুপ ‘এ’ থেকে সেরা দুই দল কোয়ার্টার ফাইনালে উঠবে। নেপালের পরবর্তী ম্যাচ শনিবার স্বাগতিক জাপানের বিপক্ষে।

#আফগানিস্তান #এশিয়ানগেমস #নেপালক্রিকেট

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

আফগানিস্তানকে উড়িয়ে এশিয়ান গেমসে নেপালের চমক
0:00 0:00
1.0x
চেকপোস্ট

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬


আফগানিস্তানকে উড়িয়ে এশিয়ান গেমসে নেপালের চমক

প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

এশিয়ান গেমস ক্রিকেটে বড় চমক দেখিয়েছে নেপাল। তিনবারের রুপাজয়ী আফগানিস্তানকে ৫ উইকেটে হারিয়ে কোয়ার্টার ফাইনালের পথে এক ধাপ এগিয়ে গেছে তারা।

শুক্রবার জাপানের নিশিনে টস জিতে ব্যাটিংয়ে নামে আফগানিস্তান। কিন্তু শুরু থেকেই নেপালের স্পিন আক্রমণে চাপে পড়ে যায় তারা। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে মাত্র ১০২ রান সংগ্রহ করে আফগানরা।

নেপালের হয়ে বল হাতে দুর্দান্ত ছিলেন কুশল ভুর্তেল। ২১ রান দিয়ে তিনি শিকার করেন ৪ উইকেট। ললিত রাজবংশী নেন আরও ৩ উইকেট। আফগানিস্তানের হয়ে ফয়সাল খান আহমাদজাই ও নাজিবুল্লাহ জাদরান করেন ৩০ রান করে।

১০৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা অবশ্য ভালো হয়নি নেপালের। কুশল ভুর্তেল শূন্য রানে এবং আসিফ শেখ মাত্র ২ রান করে ফেরেন।

এরপর দলের হাল ধরেন সন্দীপ জোরা ও অধিনায়ক রোহিত পাউডেল। জোরা ৩৫ বলে ৩৪ রান করেন। অধিনায়ক পাউডেল ৩২ বলে অপরাজিত ৩৩ রান করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।

শেষ পর্যন্ত ১৭.২ ওভারে ৫ উইকেট হারিয়ে ১০৩ রান তুলে ম্যাচ জিতে নেয় নেপাল।

আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে নেপালের সর্বশেষ জয় এসেছিল ২০১৪ সালে বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপে। সেই ম্যাচে ৯ রানে জয় পেয়েছিল নেপাল।

একই বছর ইনচন এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে আফগানিস্তানের কাছে ৮ রানে হেরেছিল তারা। এবার সেই আফগানিস্তানকেই হারিয়ে বড় বার্তা দিল নেপাল।

এবারের আসরে আফগানিস্তান মূল জাতীয় দলের পরিবর্তে তরুণদের নিয়ে গড়া ‘আফগান আবদালিয়ান’ দল পাঠিয়েছে। তবে স্কোয়াডে নাজিবুল্লাহ জাদরান ও করিম জানাতের মতো অভিজ্ঞ ক্রিকেটারও রয়েছেন।

গ্রুপ ‘এ’ থেকে সেরা দুই দল কোয়ার্টার ফাইনালে উঠবে। নেপালের পরবর্তী ম্যাচ শনিবার স্বাগতিক জাপানের বিপক্ষে।


চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত