পঞ্চগড়ের আটোয়ারীতে বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ।
শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় উপজেলার ছোটদাপ এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী সুমন রানা (৩৫)-কে ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়। তিনি ছোটদাপ এলাকার মো. দাইমুল হক (মিলার)-এর ছেলে বলে জানা গেছে।
আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিয়ার রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, এ ঘটনায় সুমন রানার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, এর আগেও সুমন রানা একাধিকবার মাদক মামলায় আটক হয়েছিলেন।
এদিকে আটোয়ারী থানা পুলিশ মাদক ও জুয়ার বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে। ওসি মো. মতিয়ার রহমান বলেন, “মাদক ও জুয়ার বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।”

শনিবার, ২২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬