আটোয়ারী উপজেলার রাধানগর ইউনিয়নের গোবিন্দপুর এলাকায় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় আপেল নামের চার বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার ১৬ মে বিকেলে আটোয়ারী-রুহিয়া পাকা সড়কে এই হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে। নিহত শিশু আপেল গোবিন্দপুর গ্রামের কৃষক রাজু মিয়ার ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বিকেলে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল শিশুটিকে সজোরে ধাক্কা দেয়। এতে আপেল পাকা সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। দুর্ঘটনার পরপরই মোটরসাইকেল চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. হুমায়ুন কবীর পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
চার বছরের একমাত্র সন্তানকে হারিয়ে পরিবারে শোকের মাতম চলছে। এ ঘটনায় পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
ঘটনার বিষয়ে আটোয়ারী থানা-র ওসি মতিয়ার রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘাতক মোটরসাইকেল ও চালককে শনাক্তের চেষ্টা চলছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬