বুধবার, ১৩ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

উদ্ধার ৫০ গ্রাম গাঁজা

আটোয়ারীতে গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক

আটোয়ারীতে গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক
ছবি: চেকপোস্ট

পঞ্চগড়ের আটোয়ারীতে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫০ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন— আটোয়ারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের বার আউলিয়া গ্রামের ইউসুফ আলী (৪৫), বোদা উপজেলার ধরধরা গ্রামের নিমাই (১৪) এবং একই উপজেলার প্রধানপাড়া গ্রামের রিমন চন্দ্র (১৪)।

মঙ্গলবার (১২ মে) রাতে উপজেলার ধরধরা রেলগেইট এলাকা থেকে তাদের আটক করে বাংলাদেশ পুলিশ এর আটোয়ারী থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমান এর সার্বিক নির্দেশনায় এবং এএসআই জগদীশ চন্দ্র এর নেতৃত্বে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ধরধরা রেলগেইট এলাকায় অভিযান চালিয়ে মাদক কেনাবেচার সময় তাদের আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

আটোয়ারী থানার ওসি মোঃ মতিয়ার রহমান জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার (১৩ মে) তাদের পঞ্চগড় বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে আটোয়ারী থানা পুলিশের চলমান অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

#মাদকবিরোধীঅভিযান #পঞ্চগড় #আটোয়ারী

চেকপোস্ট

বুধবার, ১৩ মে ২০২৬

আটোয়ারীতে গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক

প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬

featured Image

পঞ্চগড়ের আটোয়ারীতে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫০ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন— আটোয়ারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের বার আউলিয়া গ্রামের ইউসুফ আলী (৪৫), বোদা উপজেলার ধরধরা গ্রামের নিমাই (১৪) এবং একই উপজেলার প্রধানপাড়া গ্রামের রিমন চন্দ্র (১৪)।

মঙ্গলবার (১২ মে) রাতে উপজেলার ধরধরা রেলগেইট এলাকা থেকে তাদের আটক করে বাংলাদেশ পুলিশ এর আটোয়ারী থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমান এর সার্বিক নির্দেশনায় এবং এএসআই জগদীশ চন্দ্র এর নেতৃত্বে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ধরধরা রেলগেইট এলাকায় অভিযান চালিয়ে মাদক কেনাবেচার সময় তাদের আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

আটোয়ারী থানার ওসি মোঃ মতিয়ার রহমান জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার (১৩ মে) তাদের পঞ্চগড় বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে আটোয়ারী থানা পুলিশের চলমান অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত