প্রয়াত কিংবদন্তি সংগীতশিল্পী আইয়ুব বাচ্চুর (এবি) গান ও স্মৃতিকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। তার সংগীতের উত্তরাধিকার সংরক্ষণ ও উদ্যাপনে থাকছে নতুনভাবে প্রকাশিত গান, কনসার্ট, মিউজিক ভিডিও, ভিনাইল অ্যালবাম এবং মিউজিয়াম-ক্যাফে।
আইয়ুব বাচ্চুর জন্মদিন ১৬ আগস্ট থেকে শুরু হবে এই বিশেষ কার্যক্রম। ওই দিন ঢাকার দ্য ডেইলি স্টার কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। একই দিনে প্রকাশ পাবে লিমিটেড এডিশন ডাবল ফিজিক্যাল সিডি অ্যালবাম।
প্রকল্পের আওতায় এবি ও এলআরবির ২৪টি গান নতুনভাবে প্রকাশ করা হবে। পাশাপাশি বিশেষ বক্স সেটে থাকবে ক্যাপ, গিটার পিক, টি-শার্ট, ব্যান্ডানা, মগসহ আইয়ুব বাচ্চুর স্মারক সামগ্রী।
আগামী ৫ সেপ্টেম্বর চট্টগ্রামের কিং অব চিটাগং হিলটপ ভেন্যুতে আয়োজন করা হবে বিশেষ লাইভ কনসার্ট। সেখানে অংশ নেওয়া শিল্পীরা আইয়ুব বাচ্চু ও এলআরবির জনপ্রিয় গান পরিবেশনের পাশাপাশি নিজেদের গানও উপস্থাপন করবেন।
এ উদ্যোগের অংশ হিসেবে তৈরি হবে বিহাইন্ড দ্য সিনস কনটেন্ট, স্টুডিও সেশন ও শিল্পীদের সাক্ষাৎকার। পাশাপাশি কাভার গান নিয়ে নির্মাণ করা হবে ২০টি মিউজিক ভিডিও এর মধ্যে থাকবে পূর্ণাঙ্গ মিউজিক ভিডিও, স্টুডিও ভিডিও ও লিরিক ভিডিও।
‘আন অডিয়েন্স উইথ এবি’ নামে একটি বিশেষ প্রাইভেট কনসার্ট আয়োজনের পরিকল্পনাও রয়েছে। অনুষ্ঠানটি অডিও-ভিডিও ধারণ করে পরবর্তী সময়ে টেলিভিশন ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হবে।
আইয়ুব বাচ্চুর মৃত্যুবার্ষিকী ১৮ অক্টোবর উপলক্ষে প্রকাশ করা হবে ২০টির বেশি এবি/এলআরবির গান নিয়ে একটি লিমিটেড এডিশন ডাবল ভিনাইল অ্যালবাম।
এই উদ্যোগের অন্যতম আকর্ষণ ‘এবিস কিচেন’ নামে একটি মিউজিয়াম ও ক্যাফে। আইয়ুব বাচ্চুর বিখ্যাত রেকর্ডিং স্টুডিওর নাম অনুসারে এর নামকরণ করা হবে।
মিউজিয়ামে রাখা হবে আইয়ুব বাচ্চুর ব্যবহৃত গিটার, ব্যক্তিগত সংগ্রহ, বিভিন্ন স্মারক ও সংগীত জীবনের নানা স্মৃতি। পাশাপাশি থাকবে লাইভ পারফরম্যান্সের স্টেজ, স্টুডিও এবং অনুশীলনের সুযোগ। নতুন শিল্পীরাও সেখানে নিজেদের প্রতিভা প্রদর্শনের সুযোগ পাবেন।
আয়োজকদের মতে, আইয়ুব বাচ্চুর সংগীতের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। অংশগ্রহণকারী শিল্পীরা পারিশ্রমিক ও গান পুনর্নির্মাণের স্বত্ব ত্যাগ করে প্রকল্পটিতে সহযোগিতা করছেন।
তাদের ভাষায়, আমরা সবাই তার সংগীতের উত্তরাধিকারী।

রোববার, ১৬ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬