চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পদ্মা নদীবেষ্টিত চরপাকা ইউনিয়নের মানুষ দীর্ঘদিন ধরে একটি অকেজো স্পিডবোটের কারণে চরম দুর্ভোগে পড়েছেন। বর্ষা মৌসুমে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় যাতায়াত আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে জরুরি রোগী হাসপাতালে নেওয়ার ক্ষেত্রে স্বজনদের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জনদুর্ভোগ কমাতে ইউনিয়ন পরিষদের আওতায় একটি স্পিডবোট থাকলেও সেটি দীর্ঘদিন ধরে বিকল অবস্থায় পড়ে রয়েছে। প্রয়োজনীয় মেরামতের উদ্যোগ না থাকায় জরুরি মুহূর্তে সেটি কোনো কাজে আসছে না।
এলাকাবাসীর অভিযোগ, স্পিডবোটটি সচল না থাকায় গুরুতর অসুস্থ রোগীদের হাসপাতালে নিতে নৌযানের ওপর নির্ভর করতে হচ্ছে, যা বর্ষাকালে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এতে সময়মতো চিকিৎসা পাওয়া নিয়েও অনিশ্চয়তা তৈরি হচ্ছে।
ভুক্তভোগীদের প্রশ্ন, জনসেবার জন্য বরাদ্দ এই স্পিডবোট দীর্ঘদিন ধরে কেন অকেজো অবস্থায় পড়ে রয়েছে এবং এটি মেরামতে কেন কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে না।
চরপাকার বাসিন্দারা দ্রুত স্পিডবোটটি মেরামত করে সচল করা এবং নিরাপদ রোগী ও যাত্রী পারাপার নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

সোমবার, ২০ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬