বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
চেকপোস্ট

এসিআই-তে চাকরির সুযোগ, প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি সুবিধা

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি (এসিআই)। সিনিয়র এক্সিকিউটিভ বা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে জনবল নেবে প্রতিষ্ঠানটি। অনলাইনে আবেদন নেওয়া শুরু হয়েছে ৪ জুন থেকে। আবেদন শেষ হবে ১৩ জুন।প্রতিষ্ঠানের নাম: অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি (এসিআই)।চাকরির ধরন: বেসরকারি।পদসংখ্যা: ১টি।লোকবল: নির্ধারিত নয়।পদের নাম: সিনিয়র এক্সিকিউটিভ বা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার।আবেদনের যোগ্যতা: খাদ্য ও প্রক্রিয়াজাতকরণ প্রকৌশল, খাদ্য প্রযুক্তি বা অন্য কোনো প্রাসঙ্গিক বিষয়ে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। খাদ্য (প্যাকেজড) বা পানীয় সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে। কমপক্ষে চার বছরের অভিজ্ঞতা লাগবে। নারী-পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। ন্যূনতম ২৮ বছর হতে হবে। কর্মক্ষেত্র অফিস। কর্মস্থল ঢাকা (তেজগাঁও)।বেতন ও অন্যান্য সুবিধা: মাসিক বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এ ছাড়া প্রভিডেন্ট ফান্ড, মেডিকেল ভাতা, মোবাইল বিল, সাপ্তাহিক দুই দিন ছুটি, পারফরম্যান্স বোনাস, গ্র্যাচুইটি, বিমা, লাভের অংশ, বছরে দুটি উৎসব বোনাস, দুপুরের খাবার।আগ্রহীরা বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে ও আবেদন করতে ক্লিক করুন এখানে।

এসিআই-তে চাকরির সুযোগ, প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি সুবিধা