বুধবার, ১০ জুন ২০২৬
চেকপোস্ট

নোয়াপাড়া–জগদীশপুর সড়ক মেরামত কাজ শুরু, স্বস্তিতে এলাকাবাসী

হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুর–নোয়াপাড়া সড়কের জরাজীর্ণ অংশ সংস্কারের কাজ শুরু হয়েছে। স্থানীয় সংসদ সদস্য সৈয়দ মোঃ ফয়সল-এর পুত্র ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক আহমেদের উদ্যোগে নিজস্ব অর্থায়নে বুধবার সকাল থেকে এ মেরামত কার্যক্রম শুরু হয়।স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সড়কটির বিভিন্ন অংশ ভেঙে গিয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। এতে পথচারী, শিক্ষার্থী ও যানবাহন চালকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছিল বলে জানান এলাকাবাসী।এলাকাবাসীর অভিযোগ, সড়কের বেহাল অবস্থার কারণে প্রতিদিন যাতায়াতে ভোগান্তি বাড়ছিল। দ্রুত সংস্কার না হলে দুর্ঘটনার আশঙ্কাও তৈরি হয়েছিল।এ বিষয়ে মাধবপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল বাবুল সড়কটি পরিদর্শন করে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেন বলে জানা গেছে।পরবর্তীতে উদ্যোগের অংশ হিসেবে সড়ক মেরামতের কাজ শুরু হলে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে আসে। এলাকাবাসী দ্রুত ও কার্যকর সংস্কার কাজ সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন। স্থানীয়রা আশা প্রকাশ করেন, সড়কটির সংস্কার সম্পন্ন হলে জগদীশপুর, নোয়াপাড়া ও আশপাশের এলাকার মানুষের যাতায়াত আরও সহজ ও নিরাপদ হবে।

নোয়াপাড়া–জগদীশপুর সড়ক মেরামত কাজ শুরু, স্বস্তিতে এলাকাবাসী