শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
চেকপোস্ট

গোমস্তাপুরের চৌডালা-নরসিয়া সড়কে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চৌডালা-নরসিয়া সড়কের উন্নয়নকাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।স্থানীয়দের অভিযোগ, মোস্তফা জামান ট্রেডার্স লিমিটেড নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান সড়কটির নির্মাণকাজ পরিচালনা করছে। তবে কাজের শুরু থেকেই নিম্নমানের ইট ও বালি ব্যবহার করা হচ্ছে বলে দাবি তাদের।এলাকাবাসী জানান, সড়ক নির্মাণে ব্যবহৃত সামগ্রীর মান ঠিক না থাকলে অল্প সময়ের মধ্যেই রাস্তা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এতে সরকারি অর্থের সঠিক ব্যবহার নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে।স্থানীয়রা আরও অভিযোগ করেন, প্রায় ১৪ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন এই সড়কের কাজে অনিয়ম হলে দীর্ঘমেয়াদে জনগণকে ভোগান্তিতে পড়তে হবে। তাই দ্রুত কাজের মান যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।একজন স্থানীয় বাসিন্দা বলেন, “এত বড় প্রকল্পে যদি নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়, তাহলে রাস্তা কতদিন টিকবে তা নিয়ে শঙ্কা রয়েছে। আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক নিয়মে কাজ সম্পন্ন করার দাবি জানাচ্ছি।” এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি ও তদন্তের মাধ্যমে নির্মাণকাজের মান নিশ্চিত করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

গোমস্তাপুরের চৌডালা-নরসিয়া সড়কে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ