বুধবার, ০১ জুলাই ২০২৬
চেকপোস্ট

ভূরুঙ্গামারী থেকে প্রধানমন্ত্রীর কাছে রামমূর্তি ইস্যুতে স্মারকলিপি

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নে নির্মাণাধীন একটি রামমূর্তি অপসারণ এবং প্রকল্পটির অর্থায়নের উৎসসহ বিভিন্ন বিষয় তদন্তের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে।রোববার (২৯ জুন) কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-এর মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপিটি পাঠানো হয়।স্মারকলিপিতে দাবি করা হয়, গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ২ নম্বর হোসেনপুর ইউনিয়নে নির্মাণাধীন প্রকল্পটির অর্থায়নের উৎস, দেশি-বিদেশি ব্যক্তি বা প্রতিষ্ঠানের সম্পৃক্ততা, সম্ভাব্য সাম্প্রদায়িক প্রভাব এবং জাতীয় নিরাপত্তা-সংশ্লিষ্ট বিষয়গুলো নিরপেক্ষভাবে তদন্ত করা হোক।এতে আরও বলা হয়, তদন্তে প্রাপ্ত তথ্য-উপাত্তের ভিত্তিতে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বিষয়টি দেশের আইনশৃঙ্খলা, সামাজিক সম্প্রীতি ও জনস্বার্থের সঙ্গে সম্পর্কিত বলে মনে করা হচ্ছে। তাই দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে।

ভূরুঙ্গামারী থেকে প্রধানমন্ত্রীর কাছে রামমূর্তি ইস্যুতে স্মারকলিপি