বুধবার, ১০ জুন ২০২৬
চেকপোস্ট

তরুণদের জন্য ৫০০ কোটি টাকার ফান্ড, বড় ঘোষণা অর্থমন্ত্রীর!

তরুণ উদ্যোক্তা ও কনটেন্ট ক্রিয়েটরদের জন্য বড় সুখবর দিয়েছে সরকার। অর্থমন্ত্রী জানিয়েছেন, দেশে নতুন উদ্যোক্তা তৈরিতে ৫০০ কোটি টাকার স্টার্টআপ ফান্ড গঠন করা হয়েছে, যেখান থেকে তরুণরা সহজ শর্তে ঋণ সুবিধা পাবেন।মঙ্গলবার (৯ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে এক প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান।অর্থমন্ত্রী বলেন, যুব সমাজকে আত্মনির্ভরশীল করতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং কর্মসংস্থান ব্যাংকের মাধ্যমে স্বল্প সুদে ঋণ কার্যক্রম চলমান রয়েছে। স্টার্টআপ ফান্ড থেকে ৪ শতাংশ সুদে ঋণ সুবিধা পাওয়া যাবে।তিনি আরও জানান, আসন্ন বাজেটে স্টার্টআপ, নারী উদ্যোক্তা এবং তরুণ উন্নয়ন খাতে প্রায় ৪০০ কোটি টাকার বরাদ্দ প্রস্তাব করা হয়েছে।কনটেন্ট ক্রিয়েটরদের প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, এ বিষয়ে প্রধানমন্ত্রীর বিশেষ আগ্রহ রয়েছে এবং আগামী বাজেটে তাদের জন্য বিশেষ উদ্যোগ রাখা হবে।সরকারের কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, দক্ষতা উন্নয়ন, কারিগরি শিক্ষা এবং ভোকেশনাল প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানো হবে।এ ছাড়া বাংলাদেশ ব্যাংকের তহবিল থেকে তরুণদের জন্য ৭ থেকে ৩৫ লাখ টাকা পর্যন্ত সহজ শর্তে ৭ শতাংশ সুদে ঋণ দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। শেয়ারবাজার প্রসঙ্গে তিনি বলেন, দেশের ক্যাপিটাল মার্কেট বর্তমানে চ্যালেঞ্জের মধ্যে রয়েছে এবং এটিকে গতিশীল করতে প্রয়োজনীয় সংস্কার আনা হবে।

তরুণদের জন্য ৫০০ কোটি টাকার ফান্ড, বড় ঘোষণা অর্থমন্ত্রীর!