শনিবার, ১১ জুলাই ২০২৬
চেকপোস্ট

নলছিটিতে ৫ বছরের শিশুকে নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ, আত্মহত্যার চেষ্টার অভিযোগ

ঝালকাঠির নলছিটি উপজেলার সুগন্ধা নদীতে ৫ বছর বয়সী কন্যা সন্তানকে নিয়ে এক নারীর ঝাঁপ দেওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পারিবারিক বিরোধের জেরে আত্মহত্যার চেষ্টার অভিযোগ উঠেছে।স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে নলছিটি ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, নলছিটি উপজেলার হাঁড়িখালী গ্রামের বাসিন্দা লাকী আক্তার নলছিটি থানাপুল এলাকার আদম আলী হোটেলের মালিক আদমের ছেলে সাইদুলের সঙ্গে বিরোধের জেরে ফেরি থেকে সুগন্ধা নদীতে ঝাঁপ দেন। তার সঙ্গে ছিল ৫ বছর বয়সী কন্যা সন্তান।ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও উপস্থিত লোকজন দ্রুত উদ্ধার তৎপরতা চালান। তবে তাদের বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি।এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় সূত্র জানিয়েছে, ঘটনার কারণ ও প্রকৃত পরিস্থিতি জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করছে।

নলছিটিতে ৫ বছরের শিশুকে নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ, আত্মহত্যার চেষ্টার অভিযোগ