শুক্রবার, ০১ মে ২০২৬
চেকপোস্ট

শ্রমিকের ঘামে উন্নয়ন, মে দিবসে সম্মান ও ন্যায্য অধিকার দাবি

মহান মে দিবস উপলক্ষে দেশের সকল শ্রমজীবী মানুষের প্রতি জানানো হয়েছে গভীর শ্রদ্ধা ও আন্তরিক শুভেচ্ছা।এ দিবসে স্মরণ করা হয় জুলাই ২০২৪ এর গণআন্দোলনে শ্রমজীবী মানুষের দৃঢ় অবস্থান, যেখানে তারা ন্যায্য অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।দেশের উন্নয়ন ও অগ্রগতির মূল চালিকাশক্তি শ্রমজীবী মানুষ। তাদের ঘাম, পরিশ্রম ও ত্যাগের ওপর দাঁড়িয়ে এগিয়ে চলছে জাতি। শ্রমজীবী মানুষের কষ্ট ও অবদানের যথাযথ মূল্যায়নের পাশাপাশি তাদের অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের সম্মিলিত দায়িত্ব।

শ্রমিকের ঘামে উন্নয়ন, মে দিবসে সম্মান ও ন্যায্য অধিকার দাবি