বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
চেকপোস্ট

বৃহস্পতিবার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে উন্নয়নমূলক কাজের অংশ হিসেবে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি রাজশাহীর বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার ১৩ মে টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।প্রতিষ্ঠানটির নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩৩ কেভি ও ১১ কেভি লাইনের আশপাশে থাকা গাছের শাখা-প্রশাখা কর্তনের কাজের জন্য এ বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।বিজ্ঞপ্তি অনুযায়ী, সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত মেহেরচন্ডি ৩৩ কেভি ও কড়াইতলা ফিডারের আওতাধীন কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না।বিদ্যুৎ বিচ্ছিন্নতার আওতাধীন এলাকাগুলো হলো কড়াইতলা মোড়, দায়রাপাক মোড়, রেজা কোল্ড স্টোরেজ, পশ্চিম বুধপাড়া এবং উৎস ব্লক ফ্যাক্টরি এলাকা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদুল আজহার আগে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক ও নিরবচ্ছিন্ন রাখতে এই কাজ অত্যন্ত জরুরি। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করা হয়েছে।

বৃহস্পতিবার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না