শুক্রবার, ০৮ মে ২০২৬
চেকপোস্ট

যুক্তরাষ্ট্র-ইরান সংঘর্ষ বাড়লেও যুদ্ধবিরতি কার্যকর দাবি ট্রাম্পের

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আবারও হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটেছে। দীর্ঘ এক মাস ধরে চলমান যুদ্ধবিরতির মধ্যেই বৃহস্পতিবার (৭ মে) দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে এই উত্তেজনা সৃষ্টি হয়।তবে এই পরিস্থিতির মধ্যেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি করেছেন, দুই দেশের মধ্যকার যুদ্ধবিরতি এখনও কার্যকর রয়েছে।যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর দাবি, হরমুজে প্রবেশ করা দুটি জাহাজ লক্ষ্য করে এবং ইরানের মূল ভূখণ্ডের কিছু এলাকায় বিমান হামলা চালানো হয়েছে। অন্যদিকে ইরান জানায়, তারা প্রণালির পূর্বাংশ ও চাবাহার বন্দরের দক্ষিণে অবস্থানরত মার্কিন যুদ্ধজাহাজে পাল্টা হামলা চালিয়েছে এবং এতে যুক্তরাষ্ট্রের উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে।এদিকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, তাদের তিনটি নৌ-ডেস্ট্রয়ারের ওপর ইরানের ড্রোন, ক্ষেপণাস্ত্র ও ছোট নৌকার হামলার জবাবে তারা পাল্টা আঘাত হানে। তবে এতে যুক্তরাষ্ট্রের কোনো ক্ষতি হয়নি বলেও দাবি করা হয়।ওয়াশিংটনে এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, তারা আমাদের সঙ্গে খেলা করেছে, আর আমরা তাদের জবাব দিয়েছি।ইরানের সামরিক মুখপাত্র হুঁশিয়ারি দিয়ে বলেন, যেকোনো হামলার জবাবে কঠোর প্রতিক্রিয়া জানানো হবে। তবে কয়েক ঘণ্টা পর ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, উপকূলীয় এলাকা বর্তমানে স্বাভাবিক রয়েছে। গত ৭ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে পারস্য উপসাগরীয় অঞ্চলে মাঝে মধ্যেই উত্তেজনা দেখা যাচ্ছে। দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠা এখন নির্ভর করছে দুই দেশের আলোচনার অগ্রগতির ওপর।

যুক্তরাষ্ট্র-ইরান সংঘর্ষ বাড়লেও যুদ্ধবিরতি কার্যকর দাবি ট্রাম্পের