মঙ্গলবার, ২৬ মে ২০২৬
চেকপোস্ট

ঈদযাত্রায় নারায়ণগঞ্জ মহাসড়কে বিজিবির কঠোর নজরদারি

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।মঙ্গলবার (২৬ মে) সকাল থেকে মেঘনা টোল প্লাজা, কাঁচপুর সেতু ও আশপাশের গুরুত্বপূর্ণ এলাকায় বিজিবি নারায়ণগঞ্জ ব্যাটালিয়ন-৬২ টহল কার্যক্রম শুরু করে।মেঘনা টোল প্লাজায় নায়েব সুবেদার মো. আতাউর রহমান এবং কাঁচপুর সেতু এলাকায় হাবিলদার মো. আমিনুল ইসলামের নেতৃত্বে টহল চলছে।বিজিবি সূত্রে জানা যায়, ঈদকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে। এ সুযোগে চুরি, ছিনতাই ও ডাকাতির মতো অপরাধ ঠেকাতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।বিজিবি-৬২ ব্যাটালিয়নের অধিনায়ক মির্জা মোহাম্মদ আরাফাত জানান, মোট ৮ প্লাটুন বিজিবি মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে দায়িত্ব পালন করছে। তিনি বলেন, ঘরমুখো মানুষ যেন নিরাপদে ও নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাতে পারে, সে লক্ষ্যে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি।

ঈদযাত্রায় নারায়ণগঞ্জ মহাসড়কে বিজিবির কঠোর নজরদারি