পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (২৬ মে) সকাল থেকে মেঘনা টোল প্লাজা, কাঁচপুর সেতু ও আশপাশের গুরুত্বপূর্ণ এলাকায় বিজিবি নারায়ণগঞ্জ ব্যাটালিয়ন-৬২ টহল কার্যক্রম শুরু করে।
মেঘনা টোল প্লাজায় নায়েব সুবেদার মো. আতাউর রহমান এবং কাঁচপুর সেতু এলাকায় হাবিলদার মো. আমিনুল ইসলামের নেতৃত্বে টহল চলছে।
বিজিবি সূত্রে জানা যায়, ঈদকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে। এ সুযোগে চুরি, ছিনতাই ও ডাকাতির মতো অপরাধ ঠেকাতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিজিবি-৬২ ব্যাটালিয়নের অধিনায়ক মির্জা মোহাম্মদ আরাফাত জানান, মোট ৮ প্লাটুন বিজিবি মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে দায়িত্ব পালন করছে।
তিনি বলেন, ঘরমুখো মানুষ যেন নিরাপদে ও নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাতে পারে, সে লক্ষ্যে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি।

মঙ্গলবার, ২৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ মে ২০২৬