শনিবার, ০২ মে ২০২৬
চেকপোস্ট

ফের যুদ্ধের আশঙ্কা: যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা ইরানের

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনা যে কোনও সময় আবারও যুদ্ধে রূপ নিতে পারে, এমন আশঙ্কা প্রকাশ করেছে ইরান।ইরান-এর সশস্ত্র বাহিনীর সামরিক সদর দফতরের ডেপুটি মোহাম্মদ জাফর আসাদি ফারস নিউজ এজেন্সিকে দেওয়া এক বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্র কোনও চুক্তির প্রতিশ্রুতি রক্ষা করে না, ফলে নতুন করে সংঘাত শুরু হওয়া ‘সম্ভব’।কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর প্রকাশ করেছে।আসাদি বলেন, মার্কিন কর্মকর্তাদের বক্তব্য ও কর্মকাণ্ড মূলত মিডিয়া-কেন্দ্রিক এবং তাদের লক্ষ্য আন্তর্জাতিক বাজারে তেলের দাম স্থিতিশীল রাখা ও নিজেদের সৃষ্ট সংকট থেকে বেরিয়ে আসা।চুক্তি নিয়ে অনাস্থা জানিয়ে তিনি আরও বলেন, অতীতের অভিজ্ঞতা প্রমাণ করে, যুক্তরাষ্ট্র কোনও আন্তর্জাতিক চুক্তি বা সনদের প্রতি দীর্ঘমেয়াদে প্রতিশ্রুতিবদ্ধ থাকে না।একই সঙ্গে যেকোনও পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতির কথা জানিয়ে তিনি বলেন, “আমেরিকানদের নতুন কোনও দুঃসাহসিক বা ভুল সিদ্ধান্তের জবাব দিতে ইরানের সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত।” বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এ ধরনের বক্তব্য নতুন করে সংঘাতের আশঙ্কা আরও বাড়িয়ে দিচ্ছে।

ফের যুদ্ধের আশঙ্কা: যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা ইরানের