বুধবার, ২৭ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

বিশ্ব

ইসরায়েল-হিজবুল্লাহ সংঘাত তীব্র আকারে রূপ নিচ্ছে

দক্ষিণ লেবাননে স্থল অভিযান জোরদার, হাজারো মানুষকে সরানোর নির্দেশ

ছবি: সংগৃহীত

লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলায় একদিনে অন্তত ৩১ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। আহত হয়েছেন আরও প্রায় ৪০ জন।

লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাতে এ তথ্য জানা গেছে।

এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক অভিযান জোরদারের ঘোষণা দেন। এরপর থেকেই দক্ষিণ ও পূর্ব লেবাননে ব্যাপক হামলা চালানো হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

মঙ্গলবার মাত্র ১০ ঘণ্টার মধ্যে প্রায় ৫০টি শহর, উপজেলা ও গ্রামের বাসিন্দাদের এলাকা ছেড়ে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেয় ইসরায়েলি সেনাবাহিনী। বাসিন্দাদের জাহরানি নদীর উত্তরে আশ্রয় নিতে বলা হয়।

এদিকে ইসরায়েলি বাহিনী দাবি করেছে, তারা লেবাননের ভেতরে অভিযান চালিয়ে কৌশলগত গুরুত্বপূর্ণ এলাকা নিয়ন্ত্রণে নিচ্ছে।

অন্যদিকে ইসরায়েল দাবি করেছে, লেবানন থেকে ছোড়া একটি প্রজেক্টাইল সীমান্ত অতিক্রম করলেও তা খোলা জায়গায় পড়ে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

হিজবুল্লাহর পক্ষ থেকে দাবি করা হয়েছে, তারা মঙ্গলবার দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে ৩২টি হামলা চালিয়েছে এবং কয়েকটি সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।

বর্তমানে ইসরায়েল-হিজবুল্লাহ সংঘাত আরও তীব্র আকার ধারণ করেছে বলে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের ধারণা।

#ইসরায়েল #মধ্যপ্রাচ্য_সংঘাত #লেবানন

চেকপোস্ট

বুধবার, ২৭ মে ২০২৬

দক্ষিণ লেবাননে স্থল অভিযান জোরদার, হাজারো মানুষকে সরানোর নির্দেশ

প্রকাশের তারিখ : ২৭ মে ২০২৬

featured Image

লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলায় একদিনে অন্তত ৩১ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। আহত হয়েছেন আরও প্রায় ৪০ জন।

লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাতে এ তথ্য জানা গেছে।

এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক অভিযান জোরদারের ঘোষণা দেন। এরপর থেকেই দক্ষিণ ও পূর্ব লেবাননে ব্যাপক হামলা চালানো হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

মঙ্গলবার মাত্র ১০ ঘণ্টার মধ্যে প্রায় ৫০টি শহর, উপজেলা ও গ্রামের বাসিন্দাদের এলাকা ছেড়ে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেয় ইসরায়েলি সেনাবাহিনী। বাসিন্দাদের জাহরানি নদীর উত্তরে আশ্রয় নিতে বলা হয়।

এদিকে ইসরায়েলি বাহিনী দাবি করেছে, তারা লেবাননের ভেতরে অভিযান চালিয়ে কৌশলগত গুরুত্বপূর্ণ এলাকা নিয়ন্ত্রণে নিচ্ছে।

অন্যদিকে ইসরায়েল দাবি করেছে, লেবানন থেকে ছোড়া একটি প্রজেক্টাইল সীমান্ত অতিক্রম করলেও তা খোলা জায়গায় পড়ে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

হিজবুল্লাহর পক্ষ থেকে দাবি করা হয়েছে, তারা মঙ্গলবার দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে ৩২টি হামলা চালিয়েছে এবং কয়েকটি সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।

বর্তমানে ইসরায়েল-হিজবুল্লাহ সংঘাত আরও তীব্র আকার ধারণ করেছে বলে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের ধারণা।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত