বেড়ায় কুরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
পাবনার বেড়া উপজেলায় কুরবানির পশু যথাযথ নিয়মে জবাই এবং পশুর চামড়া সংরক্ষণ বিষয়ে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৩ মে ২০২৬) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বেড়া উপজেলা প্রশাসন এর উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুনাল্ট চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পানিসম্পদ কর্মকর্তা ডা. সাইফুল ইসলাম, ইসলামী ফাউন্ডেশন ফিল্ড সুপারভাইজার মো. মাসুদুর রহমান এবং মসজিদের ইমাম মাওলানা মো. শাহজালাল।আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে ধর্মীয় ও স্বাস্থ্যসম্মত নিয়ম মেনে পশু জবাই এবং কোরবানির চামড়া সঠিকভাবে সংরক্ষণের পদ্ধতি নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। এতে লবণ দিয়ে চামড়া প্রাথমিকভাবে সংরক্ষণ, সঠিকভাবে চামড়া ছাড়ানো এবং অপচয় রোধের বিষয়গুলো তুলে ধরা হয়।
এতে আরও উপস্থিত ছিলেন কেয়ারটেকার, মডেল শিক্ষক, স্থানীয় ইমাম, কসাইসহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা আশা প্রকাশ করেন, এই প্রশিক্ষণের মাধ্যমে মাঠ পর্যায়ে চামড়ার অপচয় কমবে এবং স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।