বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলাবাসীসহ দলের সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকদের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাদিউজ্জামান মিঞা সাদি।আগামী ১ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার প্রতীক।সাদিউজ্জামান মিঞা সাদি বলেন, শহীদ জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে এবং দলের নেতৃবৃন্দের দিকনির্দেশনায় নানা প্রতিকূলতা মোকাবিলা করে বিএনপি জনগণের আস্থা ও বিশ্বাসের জায়গায় রয়েছে। তিনি আরও বলেন, বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল ও সার্থক হোক। এ উপলক্ষে গৃহীত সকল কর্মসূচি সুশৃঙ্খলভাবে বাস্তবায়ন করতে চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।