মোংলায় পিকনিক কর্নারে বিআরটিসি বাসে যাত্রীর মরদেহ উদ্ধার
বাগেরহাটের মোংলা উপজেলার পিকনিক কর্নার এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বিআরটিসি বাসের ভেতর থেকে এক অজ্ঞাত যাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার সকালে স্থানীয়রা বাসটি থেকে দুর্গন্ধ পেয়ে বিষয়টি টের পান। পরে তারা ভেতরে অচেতন অবস্থায় একজন যাত্রীকে দেখতে পেয়ে পুলিশে খবর দেন।পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়।প্রাথমিকভাবে পুলিশের ধারণা, যাত্রাপথেই ওই ব্যক্তির মৃত্যু হতে পারে।মোংলা থানা পুলিশ জানিয়েছে, নিহতের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। মরদেহ শনাক্তের চেষ্টা চলছে এবং বাসটি জব্দ করা হয়েছে।ময়নাতদন্ত রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।