বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
চেকপোস্ট

ইসরায়েলের ড্রোন হামলায় লেবাননে আরও এক বাংলাদেশি নিহত

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের ড্রোন হামলায় আরও এক বাংলাদেশি কর্মী নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস বৈরুত। একই ঘটনায় আরও এক বাংলাদেশি কর্মীর মরদেহ ধ্বংসস্তূপের নিচে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।দূতাবাস সূত্র জানায়, গত ১১ মে রাতে লেবাননের দক্ষিণাঞ্চলের নাবাতিয়ের মাইফাদুন এলাকায় আবাসস্থলে ইসরায়েলি ড্রোন হামলায় সাতক্ষীরার শ্রী শুভ কুমার দাস এবং নরসিংদীর করিম মিয়া নিহত হয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা যায়।বুধবার (১৩ মে) লেবানিজ আর্মি ও লেবানিজ রেডক্রস এর সহায়তায় হামলাস্থল থেকে একটি অঙ্গবিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করা হয়। প্রতিবেশী প্রবাসী বাংলাদেশি রাজিব মরদেহটি শ্রী শুভ কুমার দাসের বলে শনাক্ত করেন। মরদেহ বর্তমানে নাবাতিয়ের নাযদ হাসপাতালে রাখা হয়েছে।একই হামলায় নিখোঁজ বাংলাদেশি কর্মী করিম মিয়ার মরদেহ ধ্বংসস্তূপের নিচে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে নিরাপত্তা ঝুঁকির কারণে উদ্ধারকাজ চালানো সম্ভব হয়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।এ বিষয়ে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ দূতাবাস বৈরুত। উল্লেখ্য, গত সোমবারও লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের ড্রোন হামলায় দুই বাংলাদেশি কর্মী নিহত হন। নতুন এই ঘটনায় নিহত বাংলাদেশির সংখ্যা আরও বেড়েছে।

ইসরায়েলের ড্রোন হামলায় লেবাননে আরও এক বাংলাদেশি নিহত