বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
চেকপোস্ট

বেড়ায় পারিবারিক কলহে গৃহবধূর আত্মহত্যা, এলাকায় শোক

পাবনার বেড়া উপজেলায় পারিবারিক কলহের জেরে মোছাঃ ইসমা খাতুন (৩২) নামে এক গৃহবধূ গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।মঙ্গলবার ১৯ মে ২০২৬ রাত ১২টা থেকে ভোর ৫টার মধ্যে যেকোনো সময় বেড়া থানাধীন বাটিয়াখাড়া নতুনপাড়া গ্রামে স্বামীর বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত ইসমা খাতুন ওই গ্রামের মো. রাসেলের স্ত্রী।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, স্বামীর শয়নকক্ষের পাশের একটি ছাপড়া ঘরের ডাবের আঁড়ার সঙ্গে গলায় রশি দিয়ে তিনি আত্মহত্যা করেন। পরে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে রশি কেটে তাকে উদ্ধার করার চেষ্টা করলেও ততক্ষণে তার মৃত্যু হয়।খবর পেয়ে বেড়া মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। প্রাথমিক সুরতহালে গলায় অর্ধচন্দ্রাকৃতির দাগ পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। স্থানীয়দের ধারণা, পারিবারিক কলহের কারণে গভীর অভিমান থেকেই এ ঘটনা ঘটতে পারে। পুলিশ জানিয়েছে, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

বেড়ায় পারিবারিক কলহে গৃহবধূর আত্মহত্যা, এলাকায় শোক