বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

পাকিস্তানি শিল্পীদের সব কনসার্ট স্থগিত, নিরাপত্তায় শেষ মুহূর্তে বাতিল

নিরাপত্তাজনিত কারণে শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে পাকিস্তানি শিল্পীদের দুটি কনসার্ট। আয়োজকদের দাবি, সব প্রস্তুতি সম্পন্ন থাকলেও নিরাপত্তাজনিত ছাড়পত্র না পাওয়ায় নির্ধারিত সময়ে অনুষ্ঠান আয়োজনের অনুমতি মেলেনি।আগামী ২৫ সেপ্টেম্বর রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে ‘রেডমি নোট ১৭’ নিবেদিত ‘ম্যাক্স রিপাবলিক’ কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এতে পাকিস্তানের জনপ্রিয় তিন ব্যান্ড ভয়েস অব জুনুন, জাল দ্য ব্যান্ড ও রক্সেন (ফিচারিং)-এর পারফর্ম করার কথা ছিল।তাদের সঙ্গে মঞ্চে বাংলাদেশের নেমেসিস, লেভেল ফাইভ, শিরোনামহীন ও নগর বাউল (জেমস)-এরও সংগীত পরিবেশনের কথা ছিল।নাম প্রকাশে অনিচ্ছুক কনসার্টটির এক আয়োজক জানান, শিল্পীদের অগ্রিম পারিশ্রমিকসহ সব প্রস্তুতি সম্পন্ন হয়েছিল। তবে শেষ মুহূর্তে অনুমতি না পাওয়ায় অনুষ্ঠানটি স্থগিত করতে হচ্ছে।তিনি জানান, বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।একই কারণে পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড ‘কাভিশ’-এর ‘ওয়েভ ফেস্ট: এনজয় দ্য ফুল মুন’ শিরোনামের কনসার্টও স্থগিত করা হয়েছে। রাজধানীর পূর্বাচলের সি শেল পার্ক অ্যান্ড রিসোর্টে পরদিন ব্যান্ডটির পারফর্ম করার কথা ছিল। অনুষ্ঠানটির আয়োজক ছিল প্রাইম ওয়েভ কমিউনিকেশন।আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, স্থগিত হওয়া কনসার্টগুলোর নতুন তারিখ দ্রুত ঘোষণা করা হবে। এ ছাড়া আরও তিন বিদেশি শিল্পীকে নিয়ে আয়োজিত তিনটি কনসার্টও স্থগিত করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

পাকিস্তানি শিল্পীদের সব কনসার্ট স্থগিত, নিরাপত্তায় শেষ মুহূর্তে বাতিল