শুক্রবার, ০৮ মে ২০২৬
চেকপোস্ট

চীনে ক্লিফ সুইং রাইডে দড়ি ছিঁড়ে তরুণীর মৃত্যু

চীনের একটি অ্যাডভেঞ্চার পার্কে ক্লিফ সুইং রাইডে ভয়াবহ দুর্ঘটনায় এক তরুণী পর্যটকের মৃত্যু হয়েছে। গত ৩ মে ঘটে যাওয়া এই ঘটনায় রাইড শুরু হওয়ার মুহূর্তেই নিরাপত্তার দড়ি ছিঁড়ে গেলে তিনি কয়েকশ ফুট নিচে পড়ে যান।প্রতিবেদন অনুযায়ী, রাইডে ওঠার সময় ওই তরুণী নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও তা উপেক্ষা করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, নিরাপত্তা হারনেস পরানো অবস্থায় তাকে প্ল্যাটফর্ম থেকে বাইরে ঠেলে দেওয়া হচ্ছিল। ঠিক সেই সময় দড়ি ছিঁড়ে দুর্ঘটনাটি ঘটে।স্থানীয় কর্তৃপক্ষ জানায়, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে লিউ নামের ওই তরুণীর মৃত্যু হয়। ঘটনাটিকে প্রাথমিকভাবে ‘নিরাপত্তাজনিত দুর্ঘটনা’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।রাইডটি পরিচালনা করছিল চংকিং অ্যাডভেঞ্চার ক্যাম্প। ঘটনার পর কর্তৃপক্ষ ৪ মে থেকে ১০ মে পর্যন্ত পর্যটন এলাকা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে এবং যন্ত্রপাতি পরীক্ষা ও রক্ষণাবেক্ষণের কাজ শুরু করেছে। এ ঘটনায় দায়ীদের চিহ্নিত করতে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

চীনে ক্লিফ সুইং রাইডে দড়ি ছিঁড়ে তরুণীর মৃত্যু