রোববার, ৩১ মে ২০২৬
চেকপোস্ট

ধামইরহাটে ঈদ শুভেচ্ছা বিনিময়ে সরব রুহুল আমিন, নির্বাচনী আমেজ তুঙ্গে

নওগাঁর ধামইরহাট উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মোঃ রুহুল আমিন ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেছেন।৩১ মে, রবিবার তিনি ধামইরহাট উপজেলার ৭নং ইসবপুর ইউনিয়নের বিভিন্ন এলাকার সাধারণ মানুষের সঙ্গে ঈদ পরবর্তী সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন।এ সময় তিনি স্থানীয় মানুষের খোঁজখবর নেন এবং তাদের সুখ-দুঃখের কথা মনোযোগ দিয়ে শোনেন। সাধারণ মানুষের আন্তরিকতা ও ভালোবাসায় তিনি সিক্ত হন বলে জানা যায়।শুভেচ্ছা বিনিময় কর্মসূচিতে বিএনপি, যুবদল ও ছাত্রদলের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা আসন্ন নির্বাচনে রুহুল আমিনের বিজয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন এবং স্থানীয় জনগণের সমর্থন বাড়ছে বলেও মন্তব্য করেন। এ ধরনের গণসংযোগ ও শুভেচ্ছা বিনিময়কে কেন্দ্র করে এলাকায় নির্বাচনী আমেজ আরও তীব্র হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

ধামইরহাটে ঈদ শুভেচ্ছা বিনিময়ে সরব রুহুল আমিন, নির্বাচনী আমেজ তুঙ্গে