শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
চেকপোস্ট

৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রীর নতুন দায়িত্ব, কোন জেলার দায়িত্ব পেলেন কে

দেশের ৬৪ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং উন্নয়ন কার্যক্রম তদারকির জন্য নতুন দায়িত্ব বণ্টন করেছে সরকার। এ দায়িত্ব পেয়েছেন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপ মিলিয়ে ৩০ জন।বৃহস্পতিবার (২৭ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসনের সংযোগ অধিশাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি স্বাক্ষর করেন।প্রজ্ঞাপন অনুযায়ী, দায়িত্বপ্রাপ্ত ৩০ জনের মধ্যে রয়েছেন ১৩ জন পূর্ণমন্ত্রী, ১৪ জন প্রতিমন্ত্রী এবং তিনজন জাতীয় সংসদের হুইপ। তাদের মধ্যে সাতজন পেয়েছেন একটি জেলা, ১২ জন পেয়েছেন দুটি জেলা এবং ১১ জন পেয়েছেন তিনটি জেলার দায়িত্ব।সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, দায়িত্বপ্রাপ্তরা নিজ নিজ জেলার স্থানীয় সরকার প্রতিষ্ঠান ও অন্যান্য সাংবিধানিক সংস্থার আইনগত ক্ষমতা অক্ষুণ্ন রেখে সরকারি কার্যক্রম সমন্বয় ও তদারকি করবেন।কোন জেলার দায়িত্ব পেলেন কে সুলতান সালাহউদ্দিন টুকু — ঢাকা হাবিবুর রশিদ — গাজীপুর ও নারায়ণগঞ্জ সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল — মানিকগঞ্জ ও মুন্সীগঞ্জ মো. শরীফুল আলম — টাঙ্গাইল ও নরসিংদী শামা ওবায়েদ ইসলাম — মাদারীপুর ও শরীয়তপুর মিয়া নুরুদ্দিন আহম্মেদ — রাজবাড়ী, ফরিদপুর ও গোপালগঞ্জ ইয়াসের খান চৌধুরী — জামালপুর ও কিশোরগঞ্জ এম রশিদুজ্জামান মিল্লাত — শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনা মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী — চট্টগ্রাম আব্দুল আউয়াল মিন্টু — লক্ষ্মীপুর জাকারিয়া তাহের — ফেনী ও নোয়াখালী সাচিং প্রু — কক্সবাজার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন — খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙামাটি এ বি এম আশরাফ উদ্দিন নিজান — ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও চাঁদপুর ইকবাল হাসান মাহমুদ — রাজশাহী ও নাটোর আব্দুল বারী — বগুড়া ও চাঁপাইনবাবগঞ্জ ফারজানা শারমিন — সিরাজগঞ্জ ও পাবনা মোহাম্মদ শামীম কায়সার — জয়পুরহাট ও নওগাঁ ডা. আবু জাফর মো. জাহিদ হোসেন — লালমনিরহাট, নীলফামারী ও পঞ্চগড় আসাদুল হাবিব দুলু — ঠাকুরগাঁও ও দিনাজপুর মীর শাহে আলম — রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম খন্দকার আবদুল মুক্তাদির — হবিগঞ্জ আরিফুল হক চৌধুরী — মৌলভীবাজার মো. জি কে গউস — সিলেট ও সুনামগঞ্জ নিতাই রায় চৌধুরী — চুয়াডাঙ্গা মো. আসাদুজ্জামান — খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট অনিন্দ্য ইসলাম অমিত — মেহেরপুর, কুষ্টিয়া ও ঝিনাইদহ শেখ ফরিদুল ইসলাম — যশোর, মাগুরা ও নড়াইল মো. রাজীব আহসান — বরগুনা, পটুয়াখালী ও পিরোজপুর আহমেদ সোহেল মঞ্জুর — বরিশাল, ভোলা ও ঝালকাঠি দায়িত্বপ্রাপ্তদের কাজ কী হবেপ্রজ্ঞাপনে বলা হয়েছে, দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপরা নিজ নিজ জেলার— আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণে সমন্বয় সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম তদারকি সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অগ্রগতি পর্যবেক্ষণ করবেন। সরকার জানিয়েছে, টেকসই উন্নয়ন, দুর্নীতি দমন, জননিরাপত্তা ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যেই এই দায়িত্ব বণ্টন করা হয়েছে। তবে এতে স্থানীয় সরকার প্রতিষ্ঠান বা অন্য কোনো সাংবিধানিক ও আইনগত সংস্থার ক্ষমতা খর্ব হবে না।

৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রীর নতুন দায়িত্ব, কোন জেলার দায়িত্ব পেলেন কে