মঙ্গলবার, ১২ মে ২০২৬
চেকপোস্ট

ঢাবিতে ইউজিসি কর্মশালা উদ্বোধন করলেন তারেক রহমান

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি আয়োজিত এক কর্মশালা উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।মঙ্গলবার (১২ মে) সকালে বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘বাংলাদেশে উচ্চ শিক্ষা রূপান্তর: টেকসই উৎকর্ষতার রোডম্যাপ’ শীর্ষক এ কর্মশালা শুরু হয়। সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে তিনি কর্মশালার উদ্বোধন করেন।অধ্যাপক মামুনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন।উল্লেখ্য, এর আগে গত ২৭ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যান তারেক রহমান। ওইদিন তিনি ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদির কবর জিয়ারত করেন।কর্মশালায় মোট পাঁচটি টেকনিক্যাল অধিবেশন অনুষ্ঠিত হবে। সমাপনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম উপস্থিত থাকবেন। এছাড়া বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম বদরুজ্জামান, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী এবং স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য অধ্যাপক মো. আখতার হোসেন খানসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শীর্ষ ব্যক্তিরা অংশ নিচ্ছেন।

ঢাবিতে ইউজিসি কর্মশালা উদ্বোধন করলেন তারেক রহমান