চেক পোস্ট

মূল পাতা

শিক্ষা

আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে জবিতে বিক্ষোভ

প্রকাশ : ২১ মার্চ ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে জবিতে বিক্ষোভ

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শুক্রবার (২১ মার্চ) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। বিক্ষোভ শুরু হয় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে, যেখানে জুমার নামাজের পর মিছিলটি ক্যাম্পাস ঘুরে সদরঘাট, ভিক্টোরিয়া পার্ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এসে অবস্থান নেয়।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের নেতারা এবং সাধারণ শিক্ষার্থীরা। তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে বিভিন্ন বক্তব্য পেশ করেন।

ইতিহাস বিভাগের শিক্ষার্থী রায়হান রাব্বি বলেন, "কথা ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে, কিন্তু এখন বলা হচ্ছে হবে না। কেন হবে না? আমরা বিপ্লবীরা কি মরে গেছি? যারা আমাদের ভাইদের পাখির মতো হত্যা করেছে, তাদের বেঁচে থাকতে আমরা আওয়ামী লীগকে রাজনীতি করতে দেবো না। আমরা এখানে জড়ো হয়েছি আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে। যতদিন না আওয়ামী লীগ নিষিদ্ধ হয়, আন্দোলন চালিয়ে যাবো।"

আইন বিভাগের শিক্ষার্থী ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সেক্রেটারি রিয়াজুল ইসলাম বলেন, "হাজার মায়ের বুক খালি হওয়ার মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশে বসবাস করছি। যারা আওয়ামী লীগের গোলামি করতে চাইবে, তারা শত্রু হিসেবে গণ্য হবে। আওয়ামী লীগ আমাদের শত্রু, দেশের শত্রু।"

রিয়াজুল ইসলাম আরও বলেন, "শত সহস্র ভাইয়ের রক্তে যাদের হাত রঞ্জিত, তাদের বাংলাদেশের রাজনীতি করতে দিতে চাই না। আওয়ামী লীগকে ক্ষমতার চেয়ারে বসতে দেওয়া চলবে না। রক্তের সঙ্গে বেইমানি করবেন না, অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলছি, ভুলে যাবেন না, ওই চেয়ার আমাদের ভাইয়ের রক্তের ওপর বসে আছে।"

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে জবিতে বিক্ষোভ

প্রকাশের তারিখ : ২১ মার্চ ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত