বুধবার, ২৬ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

বক্তব্যে রাজনৈতিক উত্তাপ

‘শেখ হাসিনার কবরও দেশে হবে না’: সারজিস আলম

রাঙামাটিতে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভায় বক্তব্য দেন সারজিস আলম। ছবি : সংগৃহীত

ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কবরও বাংলাদেশের মাটিতে হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক সারজিস আলম।

বুধবার (২৭ আগস্ট) সন্ধ্যায় রাঙামাটিতে আয়োজিত এনসিপির এক সাংগঠনিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সারজিস আলম বলেন, বাংলাদেশের মানুষের সঙ্গে শেখ হাসিনা যে অন্যায় ও গণহত্যা চালিয়েছেন, তার জন্য ডিসেম্বরে দেশে ফেরার কথা তো দূরের কথা, তার কবরও এ দেশের মাটিতে হবে না।

সভায় পার্বত্য তিন জেলার উন্নয়ন, জনগণের নির্বাচিত প্রতিনিধিত্ব এবং স্থানীয় অধিকার নিয়ে বক্তব্য দেন এনসিপির এই নেতা।

তিনি বলেন, পার্বত্য অঞ্চলে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন প্রয়োজন। পাহাড়ি জনগোষ্ঠীর ন্যায্য অধিকার নিশ্চিত করাকে সময়ের দাবি বলেও মন্তব্য করেন তিনি।

বর্তমান জেলা পরিষদগুলোর সমালোচনা করে সারজিস আলম বলেন, এসব প্রতিষ্ঠানকে দলীয় প্রভাবমুক্ত করতে হবে। রাজনৈতিক পরিচয়ের বাইরে সমাজে গ্রহণযোগ্য ব্যক্তি এবং পাহাড়ের সব সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করে জেলা পরিষদ গঠন করা উচিত।

অনুষ্ঠানে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব সারোয়ার তুষার, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম সুজা উদ্দিন, রাঙামাটি জেলা এনসিপির সদস্য সচিব মো. শোয়েবসহ দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

#এনসিপি #সারজিস_আলম #শেখ_হাসিনা

চেকপোস্ট

বুধবার, ২৬ আগস্ট ২০২৬

‘শেখ হাসিনার কবরও দেশে হবে না’: সারজিস আলম

প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

featured Image

ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কবরও বাংলাদেশের মাটিতে হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক সারজিস আলম।

বুধবার (২৭ আগস্ট) সন্ধ্যায় রাঙামাটিতে আয়োজিত এনসিপির এক সাংগঠনিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সারজিস আলম বলেন, বাংলাদেশের মানুষের সঙ্গে শেখ হাসিনা যে অন্যায় ও গণহত্যা চালিয়েছেন, তার জন্য ডিসেম্বরে দেশে ফেরার কথা তো দূরের কথা, তার কবরও এ দেশের মাটিতে হবে না।

সভায় পার্বত্য তিন জেলার উন্নয়ন, জনগণের নির্বাচিত প্রতিনিধিত্ব এবং স্থানীয় অধিকার নিয়ে বক্তব্য দেন এনসিপির এই নেতা।

তিনি বলেন, পার্বত্য অঞ্চলে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন প্রয়োজন। পাহাড়ি জনগোষ্ঠীর ন্যায্য অধিকার নিশ্চিত করাকে সময়ের দাবি বলেও মন্তব্য করেন তিনি।

বর্তমান জেলা পরিষদগুলোর সমালোচনা করে সারজিস আলম বলেন, এসব প্রতিষ্ঠানকে দলীয় প্রভাবমুক্ত করতে হবে। রাজনৈতিক পরিচয়ের বাইরে সমাজে গ্রহণযোগ্য ব্যক্তি এবং পাহাড়ের সব সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করে জেলা পরিষদ গঠন করা উচিত।

অনুষ্ঠানে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব সারোয়ার তুষার, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম সুজা উদ্দিন, রাঙামাটি জেলা এনসিপির সদস্য সচিব মো. শোয়েবসহ দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত