বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান অভিযোগ করেছেন, সংসদে সরকারি দলকে যে সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে, বিরোধীদল তার কাছাকাছিও পাচ্ছে না।
মঙ্গলবার (২৫ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, “ভালোবাসা দুই দিক থেকে আসতে হয়। সরকারের দুটি অঙ্গ—একটি সরকারি দল, আরেকটি বিরোধী দল।” তিনি দাবি করেন, ৩০০ আসনের মধ্যে সরকারি দলের প্রতি যে আচরণ করা হচ্ছে, বিরোধীদলের ক্ষেত্রে তা দেখা যাচ্ছে না।
এনসিপি নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে জামায়াত আমির বলেন, দীর্ঘদিন ধরেই তাদের কার্যালয় পরিদর্শনের ইচ্ছা ছিল। জনগণের স্বার্থে সংসদের ভেতরে ও বাইরে একসঙ্গে কাজ করার বিষয়েও তিনি কথা বলেন।
সংসদে নারী সদস্যদের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ৫০ জন নারী সদস্যের সঙ্গে সমান আচরণ করা উচিত। কিন্তু বিরোধীদলের নারী সদস্যদের সঙ্গে বৈষম্য করা হচ্ছে। এ ধরনের বৈষম্য দেশের অগ্রগতির জন্য সহায়ক নয় বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, বিরোধীদল হিসেবে তারা সংসদে দায়িত্বশীল ভূমিকা পালনের চেষ্টা করছেন। একই সঙ্গে গণভোটে সংখ্যাগরিষ্ঠ মানুষের মতামত নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জামায়াত আমির সৌজন্য সাক্ষাৎ করতেই এনসিপির কার্যালয়ে এসেছেন। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ডা. শফিকুর রহমানের ভূমিকার প্রশংসা করে তাকে ধন্যবাদ জানান তিনি।
সাক্ষাৎকালে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ডা. জাহিদুর রহমানসহ দলটির আরও কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬