কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির প্রতিবাদ এবং কর্মসূচিকে কেন্দ্র করে নৈরাজ্যের অভিযোগে রাজধানীর আদাবর থানা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
সমাবেশে আদাবর থানা যুবদলের সাধারণ সম্পাদক প্রার্থী রানা আহমেদ বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের কোনো ধরনের নৈরাজ্য, জ্বালাও-পোড়াও বা জনদুর্ভোগ সৃষ্টি করতে দেওয়া হবে না। কোথাও এমন কর্মকাণ্ডের চেষ্টা হলে তা প্রতিহত করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
বক্তারা বলেন, ২০ সেপ্টেম্বর ঘোষিত ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে গাড়িতে অগ্নিসংযোগসহ নৈরাজ্যের ঘটনায় তারা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন। একই সঙ্গে রাজধানীতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।
সমাবেশে রানা আহমেদের সমর্থকরা বলেন, দীর্ঘদিন ধরে তিনি অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে আসছেন। তাদের দাবি, রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে গত ১৭ বছরে রানা আহমেদ হামলা-মামলা, কারাবরণ ও বিভিন্ন ধরনের হয়রানির শিকার হয়েছেন।
সমর্থকদের ভাষ্য, আদাবর থানা এলাকার সাধারণ মানুষের পাশে থেকে দীর্ঘদিন কাজ করার কারণে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে রানা আহমেদের প্রতি সমর্থন রয়েছে। তাই তাকে আদাবর থানা যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়ার দাবি জানান তারা।
উল্লেখ্য, ২০ সেপ্টেম্বরের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিকে ঘিরে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অবস্থান ও বিক্ষোভের খবর প্রকাশিত হয়েছে। একই সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হয়।

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬

মতামত