শনিবার, ২৩ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

শিক্ষা

মূল পরিকল্পনাকারীদের ধরতে তদন্ত ও অভিযান চলছে

‎কুবি শিক্ষকের অপহরণ: দীর্ঘ অভিযানের পর গ্রেফতার এক

ছবি : চেকপোস্ট

‎কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক অপহরণ মামলায় সাহাবুল শেখ (৩২) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে কুমিল্লা সদর দক্ষিণ থানা পুলিশ। এ সময় অপহরণে ব্যবহৃত ঢাকা মেট্রো গ-৩৯১৬৮৬ নম্বরের একটি গাড়িও জব্দ করা হয়েছে।

‎‎শনিবার (২৩ মে) বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা সদর দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম রাকিব। 

‎পুলিশ জানায়, শুক্রবার রাতভর ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এ সময় অপহরণে ব্যবহৃত একটি গাড়িও জব্দ করেন পুলিশ। 

‎‎গত ৪ মার্চ ঢাকায় যাওয়ার পথে অপহরণের শিকার হন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক আবদুর রাজ্জাক সোহেল। অভিযোগ রয়েছে, এ সময় তাকে হত্যাচেষ্টার পাশাপাশি তার কাছ থেকে এক লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়। ঘটনার পরদিন ৫ মার্চ ভুক্তভোগী শিক্ষক সদর দক্ষিণ থানায় অজ্ঞাতনামা চারজনকে আসামি করে মামলা দায়ের করেন।

‎‎ভুক্তভোগী শিক্ষক আবদুর রাজ্জাক সোহেল বলেন, ঘটনার এতদিন পর একজন গ্রেফতার হলেও মূল পরিকল্পনাকারী ও জড়িত অন্যদের দ্রুত আইনের আওতায় আনা জরুরি। আমি ন্যায়বিচার প্রত্যাশা করছি।

‎কোটবাড়ি পুলিশ ফারির এসআই টিটু কুমার নাথ বলেন, ভুক্তভোগী শিক্ষক একটা মামলা করেছিলো। সেই মামলার তদন্ত সাপেক্ষে সন্দেহজনকভাবে আমরা একজনকে আটক করেছি। তাকে আমরা কোর্টে চালান করবো। মামলার আসামী আরও কয়েকজন আছে। তাদেরকেও ধরার চেষ্টা চলছে।

‎‎এ বিষয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম রাকিব বলেন, অপহরণের অভিযোগে গতকাল রাতে ঢাকায় অভিযান চালিয়ে সকালে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়। এ ঘটনায় আরও যারা জড়িত রয়েছে, তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

#কুবি #কুমিল্লা_নিউজ #অপহরণমামলা

চেকপোস্ট

শনিবার, ২৩ মে ২০২৬

‎কুবি শিক্ষকের অপহরণ: দীর্ঘ অভিযানের পর গ্রেফতার এক

প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত