৫ আগস্টকে কেন্দ্র করে সম্ভাব্য যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলাজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। বিশেষ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্স ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
প্রশাসন জানিয়েছে, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, র্যাবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে দায়িত্ব পালন করছে। মঙ্গলবার থেকে উপজেলার গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং নিরাপত্তা কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।
সমাধিসৌধ কমপ্লেক্স ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েনের পাশাপাশি বিভিন্ন প্রবেশপথে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়েছে। সন্দেহজনক ব্যক্তি ও যানবাহনে তল্লাশিও চালানো হচ্ছে।
উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট সূত্র জানায়, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য টুঙ্গিপাড়াকে কয়েকটি নিরাপত্তা জোনে ভাগ করা হয়েছে। সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করছেন এবং যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিশেষ স্ট্রাইকিং ফোর্স প্রস্তুত রাখা হয়েছে।
টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আইয়ুব আলী বলেন, প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। কেউ যেন গুজব ছড়িয়ে বা অন্য কোনো উপায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করতে না পারে, সে বিষয়ে সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রয়েছে। একই সঙ্গে অপরাধ প্রতিরোধে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
কঠোর নিরাপত্তা ব্যবস্থার কারণে স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি থাকলেও পুরো এলাকায় সতর্ক পরিবেশ বিরাজ করছে। প্রশাসনের পক্ষ থেকে আইনশৃঙ্খলা রক্ষায় জনগণকে সহযোগিতা করারও আহ্বান জানানো হয়েছে।

বুধবার, ০৫ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬