সোমবার, ২৭ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

৬৫৩ বোতল নেশার সিরাপ জব্দ

৫৯ বিজিবির পৃথক অভিযানে মাদক উদ্ধার, পালিয়েছে চোরাকারবারিরা

ছবি : চেকপোস্ট

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে চোরাচালান ও মাদকবিরোধী অভিযানে ৬৫৩ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২৬ জুলাই) দিবাগত রাত থেকে সোমবার (২৭ জুলাই) মধ্যরাত পর্যন্ত শিবগঞ্জ সীমান্তে পৃথক তিনটি অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ৫৯ বিজিবির বিলভাতিয়া বিওপি এলাকায় একটি এবং সোনামসজিদ বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় দুটি অভিযান চালানো হয়। এ সময় মোট ৬৫৩ বোতল ভারতীয় ফেয়ারডিল ও এসকাফ নেশাজাতীয় সিরাপ জব্দ করা হয়।

বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দকৃত নেশাজাতীয় সিরাপের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। সীমান্তে সব ধরনের চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

#চাঁপাইনবাবগঞ্জ #মাদক_বিরোধী_অভিযান #বিজিবি_অভিযান

চেকপোস্ট

সোমবার, ২৭ জুলাই ২০২৬

৫৯ বিজিবির পৃথক অভিযানে মাদক উদ্ধার, পালিয়েছে চোরাকারবারিরা

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে চোরাচালান ও মাদকবিরোধী অভিযানে ৬৫৩ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২৬ জুলাই) দিবাগত রাত থেকে সোমবার (২৭ জুলাই) মধ্যরাত পর্যন্ত শিবগঞ্জ সীমান্তে পৃথক তিনটি অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ৫৯ বিজিবির বিলভাতিয়া বিওপি এলাকায় একটি এবং সোনামসজিদ বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় দুটি অভিযান চালানো হয়। এ সময় মোট ৬৫৩ বোতল ভারতীয় ফেয়ারডিল ও এসকাফ নেশাজাতীয় সিরাপ জব্দ করা হয়।

বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দকৃত নেশাজাতীয় সিরাপের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। সীমান্তে সব ধরনের চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত