কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের আইরমারীর চর এলাকার কৃতি সন্তান মো. ইলিয়াস হোসেন ৪৭তম বিসিএস পরীক্ষায় প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হওয়ায় এলাকাজুড়ে আনন্দ ও গর্বের আবহ সৃষ্টি হয়েছে। তাঁর এই সাফল্যে পরিবার, শিক্ষক, সহপাঠী এবং শুভাকাঙ্ক্ষীরা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
জানা গেছে, তিনি দেশের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা কলেজের সাবেক শিক্ষার্থী। দীর্ঘদিনের কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও আত্মবিশ্বাসের ফল হিসেবে তিনি ৪৭তম বিসিএস পরীক্ষায় প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়ে উলিপুর তথা কুড়িগ্রাম জেলার মুখ উজ্জ্বল করেছেন।
স্থানীয় শিক্ষাবিদদের মতে, এটি শুধু একজন ব্যক্তির অর্জন নয়; বরং জেলার শিক্ষার্থীদের জন্য একটি অনুপ্রেরণার দৃষ্টান্ত। তাঁরা আশা প্রকাশ করেন, সততা, দক্ষতা ও জনসেবার মানসিকতা নিয়ে তিনি দেশের প্রশাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
এদিকে তাঁর এ সাফল্যের খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছার বন্যা বয়ে যাচ্ছে। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকেও তাঁকে অভিনন্দন জানানো হয়েছে।
পরিবারের সদস্যরা দেশবাসীর কাছে দোয়া কামনা করে বলেন, ইলিয়াস হোসেন যেন সততা, নিষ্ঠা ও দেশপ্রেম নিয়ে রাষ্ট্রের সেবায় নিজেকে নিবেদিত রাখতে পারেন।

সোমবার, ২৯ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬