সোমবার, ২৯ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

আরও

প্রেস ক্লাবের ৪৭তম বর্ষে পদার্পণ

৪৬ বছর পেরিয়ে ৪৭ বছরে বেড়া প্রেস ক্লাব, বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ছবি: চেকপোস্ট

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও সমৃদ্ধির ৪৬ বছর-এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ৪৭তম বর্ষে পদার্পণ করেছে পাবনার ঐতিহ্যবাহী গণমাধ্যম সংগঠন বেড়া প্রেস ক্লাব। ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার (২৯ জুন) দিনব্যাপী র‍্যালি, কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

১৯৮০ সালের ২৯ জুন প্রতিষ্ঠিত সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল ৮টায় ইছামতী সিনেমা হল মার্কেটের তৃতীয় তলায় অবস্থিত প্রেস ক্লাব কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। ব্যান্ড পার্টি ও আতশবাজির মধ্য দিয়ে র‍্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রেস ক্লাব প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে অতিথি ও সাংবাদিকদের উপস্থিতিতে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।

এরপর প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন নবগঠিত কমিটির আহ্বায়ক মো. শামসুল ইসলাম চৌধুরী (সজীব)। প্রধান অতিথি ছিলেন সদ্য বিদায়ী সভাপতি ডা. মো. আব্দুল হান্নান

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক মো. মহসিন মল্লিক, গ্যালাক্সি স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান এস এম রিফাত শাহরিয়ার, ক্রিসেন্ট হাসপাতালের পরিচালক মো. মারুফ চৌধুরী এবং বেড়া প্রেস ক্লাবের প্রতিষ্ঠাকালীন কোষাধ্যক্ষ বসন্ত দাস

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেস ক্লাবের সদস্য সচিব আবুজর গিফারী

আলোচনা সভায় বক্তারা বেড়া প্রেস ক্লাবের ৪৬ বছরের গৌরবময় পথচলার স্মৃতিচারণ করেন এবং ভবিষ্যতেও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, জনস্বার্থ রক্ষা ও এলাকার উন্নয়নে ক্লাবের ভূমিকা আরও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সবশেষে প্রেস ক্লাবের উত্তরোত্তর সমৃদ্ধি, দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

#পাবনা_আগুন #প্রতিষ্ঠাবার্ষিকী #বেড়া_প্রেস_ক্লাব

চেকপোস্ট

সোমবার, ২৯ জুন ২০২৬

৪৬ বছর পেরিয়ে ৪৭ বছরে বেড়া প্রেস ক্লাব, বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬

featured Image

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও সমৃদ্ধির ৪৬ বছর-এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ৪৭তম বর্ষে পদার্পণ করেছে পাবনার ঐতিহ্যবাহী গণমাধ্যম সংগঠন বেড়া প্রেস ক্লাব। ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার (২৯ জুন) দিনব্যাপী র‍্যালি, কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

১৯৮০ সালের ২৯ জুন প্রতিষ্ঠিত সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল ৮টায় ইছামতী সিনেমা হল মার্কেটের তৃতীয় তলায় অবস্থিত প্রেস ক্লাব কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। ব্যান্ড পার্টি ও আতশবাজির মধ্য দিয়ে র‍্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রেস ক্লাব প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে অতিথি ও সাংবাদিকদের উপস্থিতিতে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।

এরপর প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন নবগঠিত কমিটির আহ্বায়ক মো. শামসুল ইসলাম চৌধুরী (সজীব)। প্রধান অতিথি ছিলেন সদ্য বিদায়ী সভাপতি ডা. মো. আব্দুল হান্নান

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক মো. মহসিন মল্লিক, গ্যালাক্সি স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান এস এম রিফাত শাহরিয়ার, ক্রিসেন্ট হাসপাতালের পরিচালক মো. মারুফ চৌধুরী এবং বেড়া প্রেস ক্লাবের প্রতিষ্ঠাকালীন কোষাধ্যক্ষ বসন্ত দাস

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেস ক্লাবের সদস্য সচিব আবুজর গিফারী

আলোচনা সভায় বক্তারা বেড়া প্রেস ক্লাবের ৪৬ বছরের গৌরবময় পথচলার স্মৃতিচারণ করেন এবং ভবিষ্যতেও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, জনস্বার্থ রক্ষা ও এলাকার উন্নয়নে ক্লাবের ভূমিকা আরও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সবশেষে প্রেস ক্লাবের উত্তরোত্তর সমৃদ্ধি, দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত