শনিবার, ২৩ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

জাতীয়

ধানমন্ডিতে ‘নজরুল চত্বর’ গড়ে তোলার ঘোষণা

২ বছরে ঢাকাকে বাসযোগ্য শহরে রূপান্তরের ঘোষণা ডিএসসিসি প্রশাসকের!

ছবি : চেকপোস্ট

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম জানিয়েছেন, আগামী দুই বছরের মধ্যে রাজধানী ঢাকাকে একটি বাসযোগ্য ও মানসম্পন্ন নগরীতে রূপান্তর করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

শনিবার রাজধানীর সিরডাপ ভবনে নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম আয়োজিত ‘ঢাকায় বৃষ্টি ভোগায় কেন!’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ঢাকাকে নিয়ে যে নেতিবাচক চিত্র প্রচলিত রয়েছে তা পরিবর্তন সম্ভব, তবে এর জন্য সরকার ও নাগরিকদের সমান দায়িত্ব পালন করতে হবে। তাঁর মতে, জনগণ ৫০ শতাংশ এবং সিটি কর্পোরেশন ৫০ শতাংশ দায়িত্ব নিলে কাঙ্ক্ষিত পরিবর্তন আনা সম্ভব।

ডিএসসিসি প্রশাসক আরও বলেন, বর্তমানে দেশ একটি পরিবর্তনের সময় পার করছে এবং রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রেখে সরকারকে সময় দেওয়া প্রয়োজন, যাতে তারা নাগরিক সমস্যাগুলো সমাধান করতে পারে।

এদিকে একই দিনে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি ধানমন্ডি এলাকায় নজরুল চত্বর নামে একটি স্থায়ী সাংস্কৃতিক কেন্দ্র গড়ে তোলার ঘোষণা দেন।

তিনি জানান, এই প্রকল্পে একটি সমৃদ্ধ পাঠাগার থাকবে যেখানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও জীবনকর্ম সংরক্ষিত থাকবে। গবেষক ও শিক্ষার্থীদের জন্য অধ্যয়নের সুযোগও থাকবে।

নজরুলকে মানবতাবাদী ও প্রতিবাদী কবি হিসেবে উল্লেখ করে তিনি বলেন, তাঁর সাহিত্য সমাজে ন্যায়বিচার ও সচেতনতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

#ঢাকা #ডিএসসিসি_নির্বাচন #নজরুলচত্বর

চেকপোস্ট

শনিবার, ২৩ মে ২০২৬

২ বছরে ঢাকাকে বাসযোগ্য শহরে রূপান্তরের ঘোষণা ডিএসসিসি প্রশাসকের!

প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬

featured Image

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম জানিয়েছেন, আগামী দুই বছরের মধ্যে রাজধানী ঢাকাকে একটি বাসযোগ্য ও মানসম্পন্ন নগরীতে রূপান্তর করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

শনিবার রাজধানীর সিরডাপ ভবনে নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম আয়োজিত ‘ঢাকায় বৃষ্টি ভোগায় কেন!’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ঢাকাকে নিয়ে যে নেতিবাচক চিত্র প্রচলিত রয়েছে তা পরিবর্তন সম্ভব, তবে এর জন্য সরকার ও নাগরিকদের সমান দায়িত্ব পালন করতে হবে। তাঁর মতে, জনগণ ৫০ শতাংশ এবং সিটি কর্পোরেশন ৫০ শতাংশ দায়িত্ব নিলে কাঙ্ক্ষিত পরিবর্তন আনা সম্ভব।

ডিএসসিসি প্রশাসক আরও বলেন, বর্তমানে দেশ একটি পরিবর্তনের সময় পার করছে এবং রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রেখে সরকারকে সময় দেওয়া প্রয়োজন, যাতে তারা নাগরিক সমস্যাগুলো সমাধান করতে পারে।

এদিকে একই দিনে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি ধানমন্ডি এলাকায় নজরুল চত্বর নামে একটি স্থায়ী সাংস্কৃতিক কেন্দ্র গড়ে তোলার ঘোষণা দেন।

তিনি জানান, এই প্রকল্পে একটি সমৃদ্ধ পাঠাগার থাকবে যেখানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও জীবনকর্ম সংরক্ষিত থাকবে। গবেষক ও শিক্ষার্থীদের জন্য অধ্যয়নের সুযোগও থাকবে।

নজরুলকে মানবতাবাদী ও প্রতিবাদী কবি হিসেবে উল্লেখ করে তিনি বলেন, তাঁর সাহিত্য সমাজে ন্যায়বিচার ও সচেতনতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত