সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

জাতীয়

পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে হাইকমিশন

হাসিনার পাসপোর্ট-এনআইডির আবেদন করেনি নিজে, অনুরোধ আইনজীবী প্রতিষ্ঠানের

শেখ হাসিনা। ছবি : সংগৃহীত

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে নতুন পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য কোনো আবেদন করেননি। তাঁর পক্ষে পাসপোর্ট ও এনআইডি ইস্যুর অনুরোধ জানিয়ে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে ইমেইল পাঠিয়েছে ম্যাট্রিক্স চেম্বার্স নামের একটি আইনি প্রতিষ্ঠান। তবে ওই ইমেইলের সঙ্গে শেখ হাসিনার দেওয়া কোনো অনুমোদন বা অথরাইজেশনের প্রমাণপত্র ছিল না।

সোমবার (৯ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার মো. সাইদুর রহমান।

তিনি বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট বা এনআইডির জন্য কোনো আবেদন করেননি। ম্যাট্রিক্স চেম্বার্স নামের একটি প্রতিষ্ঠান থেকে হাইকমিশনে ইমেইল পাঠিয়ে তাঁর নামে পাসপোর্ট ও এনআইডি ইস্যুর অনুরোধ জানানো হয়েছে।

সাইদুর রহমান আরও বলেন, অনুরোধটি সঠিক কি না, তা নিশ্চিত হওয়ার কোনো উপায় নেই। আইনজীবী প্রতিষ্ঠানটির পাঠানো ইমেইলে শেখ হাসিনার অনুমোদন বা অথরাইজেশন-সংক্রান্ত কোনো নথি কিংবা প্রমাণপত্র ছিল না। এ অবস্থায় ইমেইলটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছে বাংলাদেশ হাইকমিশন।

এর আগে সোমবার সকালে বার্তা সংস্থা রয়টার্স এ-সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করে। ওই প্রতিবেদনে দাবি করা হয়, ভারত থেকে বাংলাদেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।

এদিকে শেখ হাসিনার পাসপোর্টের আবেদনসংক্রান্ত খবরের বিষয়ে সোমবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, শেখ হাসিনার বিচারের মামলার রায় হয়ে গেছে। বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেবে না।

অন্যদিকে, পলাতক দণ্ডিত আসামি শেখ হাসিনাকে প্রত্যর্পণ আইন অনুযায়ী পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘শুনেছি দণ্ডিত আসামি শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করেছেন। পাসপোর্টের জন্য শেখ হাসিনার আবেদনের সত্যতা যাচাই করে আইনগত ভিত্তি খতিয়ে দেখা হবে।’

বিভিন্ন স্থানে ককটেল হামলার বিষয়ে তিনি বলেন, ‘যে পতিত শক্তি অস্থিরতা সৃষ্টি করতে মাঝেমধ্যে কিছু স্থাপনা ও বাসে আক্রমণ করছে, তাদের কঠোরভাবে দমন করা হবে।’

#বাংলাদেশরাজনীতি #শেখহাসিনা #পাসপোর্টআবেদন

চেকপোস্ট

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

হাসিনার পাসপোর্ট-এনআইডির আবেদন করেনি নিজে, অনুরোধ আইনজীবী প্রতিষ্ঠানের

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত