শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

জাতীয়

হাম শনাক্ত ১ লাখ ৮৫ হাজার ৮৩৩

হামে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১,২৬৫

হামে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১,২৬৫
হাসপাতালের ওয়ার্ডের দৃশ্য। ছবি : সংগৃহীত

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২৬৫ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হাম-বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ঢাকা, সিলেট ও খুলনা বিভাগে হামের উপসর্গ নিয়ে একজন করে মোট ৩ জনের মৃত্যু হয়েছে।

এর ফলে গত ১৫ মার্চ থেকে দেশে হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮৪ জনে। তাদের মধ্যে নিশ্চিত হাম শনাক্ত হওয়ার পর ১০১ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৮৩ জনের মৃত্যু হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট ১ লাখ ৮৫ হাজার ৮৩৩ জনের মধ্যে সন্দেহজনক হাম বা হামের উপসর্গ শনাক্ত হয়েছে। একই সময়ে ২১ হাজার ১৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের এসব তথ্য অনুযায়ী, দেশে হাম ও এর উপসর্গে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা এখনো উল্লেখযোগ্য পর্যায়ে রয়েছে।

#হাম #হামআক্রান্ত #স্বাস্থ্য_অধিদপ্তর

চেকপোস্ট

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

হামে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১,২৬৫

প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২৬৫ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হাম-বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ঢাকা, সিলেট ও খুলনা বিভাগে হামের উপসর্গ নিয়ে একজন করে মোট ৩ জনের মৃত্যু হয়েছে।

এর ফলে গত ১৫ মার্চ থেকে দেশে হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮৪ জনে। তাদের মধ্যে নিশ্চিত হাম শনাক্ত হওয়ার পর ১০১ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৮৩ জনের মৃত্যু হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট ১ লাখ ৮৫ হাজার ৮৩৩ জনের মধ্যে সন্দেহজনক হাম বা হামের উপসর্গ শনাক্ত হয়েছে। একই সময়ে ২১ হাজার ১৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের এসব তথ্য অনুযায়ী, দেশে হাম ও এর উপসর্গে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা এখনো উল্লেখযোগ্য পর্যায়ে রয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত