মূল পাতা

ইসলাম

হাত বাড়ালেই দান-সদকার নগদ ৯ পুরস্কার

চেকপোস্ট নিউজ,
চেকপোস্ট নিউজ,
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬
হাত বাড়ালেই দান-সদকার নগদ ৯ পুরস্কার
ছবি : সংগৃহীত

একটি ছোট্ট ভালো কাজ কীভাবে আমাদের সারা দিনের ক্লান্তি, মনের অজানা ভয় আর জীবনের বড় বড় ঝড়কে থামিয়ে দিতে পারে, তার এক চমৎকার উদাহরণ হলো দান-সদকা। আমরা প্রায়ই ভাবি, দান করলে বুঝি নিজের থলিটা হালকা হয়ে যায়। কিন্তু আল্লাহর হিসাব যে বড়ই মায়াবী! তিনি যে দেওয়ার বদলে ফিরিয়ে দেন বহুগুণ বেশি, কখনো নীরবে, কখনো চোখের সামনে এক অবাক করা বরকত হয়ে। আখেরাতের চিরস্থায়ী পুরস্কার তো আছেই, কিন্তু এই দুনিয়াতেও দান-সদকার রয়েছে চমৎকার সব নগদ উপহার। চলুন, গল্পের মতো করে জেনে নেওয়া যাক দান-সদকার তেমনই ৯টি অমূল্য পুরস্কারের কথা।

১. বিপদাপদ দূর হয়

ধরুন, কোনো এক অজানা বিপদ আপনার দরজায় কড়া নাড়ছে, অথচ আপনি টেরও পাচ্ছেন না। ঠিক তখনই আপনার দেওয়া একটি ছোট্ট সদকা ঢাল হয়ে দাঁড়িয়ে গেল। হজরত আনাস (রা.) থেকে বর্ণিত, রাসুল (স.) বলেন—

تَصَدَّقُوا فَإِنَّ الصَّدَقَةَ تَفُكُّ الرَّهْنَ وَتَدْفَعُ الْبَلَاءَ

‘তোমরা অধিক হারে সদকা কর। কেননা বালা-মুসিবত সদকাকে অতিক্রম করতে পারে না।’ (বায়হাকি ৮০৮৩)

২. ধন-সম্পদ বৃদ্ধি হয়

গাণিতিক হিসেবে এক থেকে এক গেলে শূন্য থাকে, কিন্তু আল্লাহর দয়ার হিসেবে এক টাকা দান করলে তা বেড়ে শতগুণ বা তারও বেশি হয়ে যায়। পবিত্র কুরআনে এসেছে—

يَمْحَقُ اللَّهُ الرِّبَا وَيُرْبِي الصَّدَقَاتِ ۗ وَاللَّهُ لَا يُحِبُّ كُلَّ كَفَّارٍ أَثِيمٍ

‘আল্লাহ সুদকে নিশ্চিহ্ন করেন এবং দানখয়রাত বর্ধিত করেন। আল্লাহ পছন্দ করেন না কোনো অবিশ্বাসী পাপীকে।’ (সুরা বাকারা: আয়াত ২৭৬)

হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, মহান আল্লাহ বলেন—

أَنْفِقْ يَا ابْنَ آدَمَ أُنْفِقْ عَلَيْكَ

‘তুমি ব্যয় কর, হে আদম সন্তান! আমিও তোমার জন্য ব্যয় করব।’ (বুখারি ৫৩৫২)

৩. সম্পদ পবিত্র হয়

কাজের ব্যস্ততায় বা ব্যবসার ভিড়ে অনেক সময় অনিচ্ছা সত্ত্বেও মুখে বেহুদা কথা চলে আসে কিংবা অপ্রয়োজনীয় শপথ হয়ে যায়। সদকা সেই অজানা ভুলগুলো ধুয়েমুছে সম্পদকে করে তোলে স্বচ্ছ ও পবিত্র। হজরত কায়িস ইবনে আবু গারাজাহ (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.)-এর যুগে আমাদের (ব্যবসায়ীদের) সামাসিরাহ (দালাল সম্প্রদায়) বলা হতো। একদিন রাসুলুল্লাহ (সা.) আমাদের কাছ দিয়ে যাওয়ার সময় আমাদের এই নামের চেয়ে অধিক সুন্দর নাম দিলেন। তিনি বলেন—

يَا مَعْشَرَ التُّجَّارِ، إِنَّ الشَّيْطَانَ وَالْإِثْمَ يَحْضُرَانِ الْبَيْعَ، فَشُوبُوا بَيْعَكُمْ بِالصَّدَقَةِ

‘হে ব্যবসায়ী সম্প্রদায়! ব্যবসায়িক কাজে বেহুদা কথাবার্তা এবং অপ্রয়োজনীয় শপথ হয়ে থাকে। সুতরাং তোমরা ব্যবসার পাশাপাশি সদকা করে তাকে ত্রুটিমুক্ত করো। (আবু দাউদ: ৩৩২৬)

৪. ভয়ভীতি দূর হয়

প্রকৃতির কোনো বড় বিপর্যয় বা হঠাৎ নেমে আসা ভীতিকর পরিস্থিতিতে যখন মন কেঁপে ওঠে, তখন সদকা ও ইবাদত হৃদয়ে প্রশান্তি এনে দেয়। হজরত আয়েশা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.)-এর সময় একবার সূর্যগ্রহণ হলো। তখন রাসুলুল্লাহ (সা.) লোকদের নিয়ে নামাজ আদায় করেন। অতঃপর তিনি লোকজনের উদ্দেশে খুতবা দেন। প্রথমে তিনি আল্লাহর প্রশংসা ও গুণ বর্ণনা করেন। অতঃপর বলেন—

إِنَّ الشَّمْسَ وَالْقَمَرَ آيَتَانِ مِنْ آيَاتِ اللَّهِ، لَا يَنْكَسِفَانِ لِمَوْتِ أَحَدٍ وَلَا لِحَيَاتِهِ، فَإِذَا رَأَيْتُمْ ذَلِكَ فَادْعُوا اللَّهَ، وَكَبِّرُوا، وَصَلُّوا، وَتَصَدَّقُوا

‘সূর্য ও চন্দ্র আল্লাহর নিদর্শনগুলোর মধ্যে দুটি নিদর্শন। কারো মৃত্যু বা জন্মের কারণে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ হয় না। কাজেই যখন তোমরা তা দেখবে তখন তোমরা আল্লাহর কাছে দোয়া করবে। তার মহত্ত্ব ঘোষণা করবে এবং নামাজ আদায় করবে ও সদকা প্রদান করবে।’ (বুখারি ১০৪৪)

৫. ফেরেশতারা দোয়া করেন

ভাবুন তো, প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পরই যদি আসমান থেকে দুজন ফেরেশতা আপনার জন্য বরকতের দোয়া করেন, তবে দিনটি কতটা সুন্দর হতে পারে! হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন—

مَا مِنْ يَوْمٍ يُصْبِحُ الْعِبَادُ فِيهِ، إِلَّا مَلَكَانِ يَنْزِلَانِ، فَيَقُولُ أَحَدُهُمَا: اللَّهُمَّ أَعْطِ مُنْفِقًا خَلَفًا، وَيَقُولُ الْآخَرُ: اللَّهُمَّ أَعْطِ مُمْسِكًا تَلَفًا

‘প্রত্যেক বান্দা যখন সকালে ওঠে, দুজন ফেরেশতা অবতীর্ণ হন। তাদের একজন বলেন, হে আল্লাহ! খরচকারীর ধন আরও বাড়িয়ে দিন এবং দ্বিতীয়জন বলেন, হে আল্লাহ! কৃপণকে ধ্বংস করে দিন।’ (মুসলিম ২২২৬)

আরও পড়ুনআরও পড়ুনহাসিমুখে কারো মন ভালো করে দেওয়াও কি সদকা?

৬. অপমৃত্যু রোধ করে

দান-সদকা ব্যক্তিকে অপমৃত্যু থেকে রক্ষা করে। দান করলে বালা-মুসিবত, দুর্ঘটনা, পেরেশানি ও অসুস্থতা দূর হয়ে যায়। হজরত আনাস (রা.) বর্ণিত হাদিসে রাসুলুল্লাহ (স.) বলেছেন—

إِنَّ الصَّدَقَةَ لَتُطْفِئُ غَضَبَ الرَّبِّ، وَتَدْفَعُ مِيتَةَ السُّوءِ

‘নিশ্চয়ই সদকা অপমৃত্যু রোধ করে। (তিরমিজি ৬৬৪, ইবনে হিব্বান ৩৩০৯)

অপমৃত্যু বলতে ওইসব মৃত্যুকে বোঝানো হয়েছে যা থেকে স্বয়ং নবীজি (সা.) পানাহ চেয়েছেন। যেমন পানিতে পড়ে, আগুনে পুড়ে, ওপর থেকে পতিত হয়ে, যুদ্ধ থেকে পলায়নরত অবস্থায় এবং এ ধরনের যেকোনো কারণে মৃত্যুবরণ করা। হঠাৎ মৃত্যুকেও কেউ কেউ অপমৃত্যু বলেছেন। (মেরকাত: ৪/১৩৪১)

৭. গুনাহ ক্ষমা ও আল্লাহর ক্রোধ প্রশমিত হয়

মানুষ মাত্রই ভুল করে, গুনাহে জড়িয়ে পড়ে। কিন্তু অনুতপ্ত হৃদয়ে আল্লাহর সন্তুষ্টির আশায় করা দান তাঁর ক্রোধকে ঠান্ডা করে দেয় এবং ক্ষমার দুয়ার খুলে দেয়। হজরত আনাস ইবনে মালিক (রা.) থেকে বর্ণিত রাসুলুল্লাহ (স.) বলেছেন—

إِنَّ الصَّدَقَةَ لَتُطْفِئُ غَضَبَ الرَّبِّ

‘নিশ্চয়ই সদকা আল্লাহর ক্রোধকে প্রশমিত করে। (তিরমিজি: ৬৬৪, ইবনে হিব্বান ৩৩০৯)

ওষুধ পথ্যের পাশাপাশি অসুস্থ মানুষের জন্য সদকা করা এক অনন্য চিকিৎসা। অসহায়ের মুখে হাসি ফোটালে আল্লাহর রহমতে অসুস্থতা সেরে ওঠার পথ তৈরি হয়। হজরত আব্দুল্লাহ (রা.) থেকে বর্ণিত রাসুলুল্লাহ (স.) বলেছেন—

دَاوُوا مَرْضَاكُمْ بِالصَّدَقَةِ

‘তোমরা তোমাদের মধ্যকার অসুস্থ ব্যক্তিদের দানের মাধ্যমে চিকিৎসা কর।’ (বায়হাকি ৬৫৯৩)

দান করলে আল্লাহ তাআলা হায়াত বাড়িয়ে দেন। হজরত আমর ইবনে আওফ (রা.) থেকে বর্ণিত রাসুলুল্লাহ (স.) বলেছেন—

إِنَّ صَدَقَةَ الْمُسْلِمِ تَزِيدُ فِي الْعُمُرِ

‘মুসলমান ব্যক্তির সদকা তার হায়াত বৃদ্ধি করে।’ (তাবারানি ৩১)

ইমাম নববি (রহ.) হায়াত বৃদ্ধির উদ্দেশ্য বর্ণনা করতে গিয়ে বলেন, আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করবেন, ফলে অল্প সময়েও অধিক ইবাদত-বন্দেগি করার তাওফিক লাভ হবে।

জীবনের পথে চলতে চলতে আমাদের সবারই কখনো না কখনো একটুখানি প্রশান্তি, নিরাপত্তা আর বরকতের প্রয়োজন হয়। দান-সদকা হলো সেই সহজ ও সুন্দর মাধ্যম, যার হাত ধরে দুনিয়ার নানা দুশ্চিন্তা কমে এবং আখেরাতের পাথেয়ও জমা হতে থাকে। সামর্থ্য অনুযায়ী একটুখানি হাসিমুখে দেওয়া দানই হয়তো বদলে দিতে পারে আমাদের পুরো জীবনের ছন্দ।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে বেশি বেশি দান করার এবং দানের মাধ্যমে দুনিয়া ও আখেরাতে প্রভূত কল্যাণ লাভের তৌফিক দান করুন। আমিন।

ইসলাম কুরআন হাদিস সদকা ইবাদত

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হাত বাড়ালেই দান-সদকার নগদ ৯ পুরস্কার
0:00 0:00
1.0x
চেকপোস্ট

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

হাত বাড়ালেই দান-সদকার নগদ ৯ পুরস্কার

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত