হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে নিজেদের শর্ত থেকে সরে আসবে না ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি রোববার (২৭ সেপ্টেম্বর) এ অবস্থান জানিয়েছেন। তিনি বলেন, তেহরানের শর্ত পূরণ হলেই প্রণালিটি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে অগ্রগতি সম্ভব।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের প্রস্তাব প্রত্যাখ্যানের কথা জানান। তবে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক ও চূড়ান্ত অবস্থান এখনও তেহরানের কাছে পৌঁছায়নি।
আরাঘচি জানান, ইরান যুক্তরাষ্ট্রের কাছে একটি সাত দিনের পরিকল্পনা দিয়েছে। প্রয়োজনীয় শর্ত পূরণ হলে সাত দিনের মধ্যে হরমুজ প্রণালি খুলে দিয়ে স্বাভাবিক নৌ চলাচল চালুর কথা রয়েছে। প্রস্তাবটির আওতায় যুদ্ধ বন্ধ, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহার এবং ইরানের তেলের ওপর নিষেধাজ্ঞা শিথিলসহ কয়েকটি বিষয় রয়েছে।
ইরানের প্রস্তাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে চলমান শত্রুতা বন্ধের বিষয়টিও রয়েছে। বিশেষ করে লেবাননসহ অঞ্চলজুড়ে যুদ্ধ বন্ধের পাশাপাশি কয়েক মাস আগে ভেঙে যাওয়া সমঝোতার কিছু শর্ত পূরণের কথা বলা হয়েছে।
হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ। ফলে সেখানে নৌ চলাচল ব্যাহত হওয়ায় আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ও বাণিজ্য নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
আরাঘচি বলেন, মধ্যস্থতাকারীরা যুক্তরাষ্ট্রের চূড়ান্ত অবস্থান জানালে ইরান তা পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবে।

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬